বাংলা হান্ট ডেস্ক: শ্রাবণের শেষ সোমবার তারাপীঠে (Tarapith) মা তারার মন্দির দর্শন করতে এসে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছেন বাইরে থেকে আসা আগত পর্যটকরা। জানা যায় সোমবার আনুমানিক ভোট সাড়ে চারটে নাগাদ তারাপীঠ থানা সংলগ্ন একটু বেসরকারি হোটেলে শর্ট-সার্কিট এর ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এর ফলে নয় জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন।
তারাপীঠের হোটেলে আগুনের আতঙ্কে পুকুরে ঝাঁপ? শুরু ডুবুরি তল্লাশি (Tarapith)
সূত্রের খবর, সোমবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল তারাপীঠের (Tarapith) একটি পাঁচতলা বেসরকারি হোটেলে। ঝলসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৯ জন পুণ্যার্থীর। এছাড়াও এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না বেশ কিছুজনের। পাশাপাশি ওই অভিশপ্ত হোটেলের পাশে রয়েছে একটি পুকুর। আগুন লাগার সময় কেউ কেউ প্রাণে বাঁচতে সেখানে ঝাঁপ দিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: ভিড় এড়িয়ে পাহাড়ে ছুটি কাটাতে চান? দার্জিলিংয়ের কাছেই রয়েছে অফবিট উত্তরবঙ্গের এই ঠিকানা
যার ফলে মঙ্গলবার ভোর থেকে ওই অভিশপ্ত হোটেলের পাশের পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এইদিকে অভিশপ্ত হোটেলের মালিক প্রবীর পাল ও তার ছেলে কল্যাণকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন পুলিশ। অগ্নিকাণ্ডের পর থেকেই ঢাকা দিয়েছিলেন তারা।
তবে মঙ্গলবার তাদের রামপুরহাট আদালতে তোলা হবে বলে ইতিমধ্যে জানা গিয়েছে। এছাড়াও অভিশপ্ত হোটেলে ফায়ার এগজিট বা ছাদে ওঠার পথ বন্ধ ছিল বলে ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে।
অতএব সুরক্ষাবিদের লঙ্ঘন করা হয়েছে কিনা করা হয়েছে কি না, দেখা হচ্ছে। আজ দুপুরে জেলা প্রশাসনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে (Tarapith)।













