বাংলাহান্ট ডেস্ক: রাজ্য সরকারি সপ্তম পে কমিশন নিয়ে নয়া আপডেট। নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের দেওয়া প্রতিশ্রুতি মতো ক্ষমতায় আসার পর পরই বাংলায় সপ্তম পে কমিশনের (7th pay Commission) ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার (Government of West Bengal)। সরকারি কর্মীদের বেতন-সহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বেতন কমিশনকে পরামর্শ দিতে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এবার বেতন, ভাতা ও অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়াল কমিশন।
বাড়ানো হল সপ্তম পে কমিশনে মতামত জানানোর সময় | 7th pay Commission
নয়া বেতন কমিশন শুক্রবার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো যাবে সময়সীমা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই আবেদন জমা দেওয়া যাবে। জানানো হয়েছে, সম্প্রতি নতুন করে যে সংস্থাগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেখানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের জন্যই কমিশনের ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলটির সময়সীমা বৃদ্ধি। আগামী ৩০ নভেম্বর সময়সীমা বাড়িয়েছে কমিশন।

কমিশন তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জমা পড়া আবেদনই গ্রাহ্য বলে বিবেচনা করা হবে। হার্ড কপি, পিডিএফ বা ইমেল মারফত পাঠানো কোনও প্রস্তাব গ্রহণ করবে না কমিশন। উল্লেখ্য, সম্প্রতি ১৪টি উন্নয়ন পর্ষদ-সহ একাধিক সংস্থা কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বাড়বে ঠান্ডা, নিম্নচাপে হবে বৃষ্টি! দক্ষিণবঙ্গে আগামী সাতদিন কেমন থাকবে আবহাওয়া? আগাম জানুন
রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির নিয়মিত অশিক্ষক কর্মী এবং তিনটি শিক্ষা বোর্ডের কর্মীদের বেতন কাঠামো ও চাকরির শর্ত পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা পরিষদ এবং পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা পরিষদকে কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে।
এসব নিয়ে যখন চর্চা চলছে তখন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে অখুশি সরকারি কর্মচারীমহলের একটা অংশ। মূলত নতুন সংস্থা যুক্ত হওয়ায় এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে কমিশনের বারবার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে সমস্যা সরকারি কর্মীদের। এসব পদক্ষেপের ফলে পে কমিশনের কাজ দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা তাদের।












