Durga Puja 2026 Live Updates

১৬ ডিসেম্বর গোয়ায় সম্পন্ন হবে নিলাম! সামনে এল IPL ২০২৭-এর রিটেনশনের ডেডলাইন

Published on:

Published on:

The retention deadline for IPL 2027 has been revealed.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর ২০ তম আসর অর্থাৎ IPL ২০২৭ (IPL 2027)-এর জন্য প্রতিটি দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। মূলত, আগামী মরসুমের নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় (Goa) সম্পন্ন হবে। নিলামের আগে IPL (Indian Premier League)-এ অংশগ্রহণকারী ১০ টি দলকেই তাদের রিটেন এবং রিলিজ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। রিটেনশন লিস্ট প্রকাশের শেষ তারিখ অর্থাৎ ডেডলাইন প্রকাশ করা হয়েছে।

সামনে এল IPL ২০২৭ (IPL 2027)-এর রিটেনশনের ডেডলাইন:

জানিয়ে রাখি যে, ২০২৬ সালের ১৫ নভেম্বরের আগে IPL-এর ১০ টি দলকেই তাদের রিলিজ করা এবং রিটেন খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। এবার বেশ কয়েকজন নামকরা খেলোয়াড়কে রিলিজ করা হবে বলে অনুমান করা হচ্ছে। তবে, খেলোয়াড় বদলের সুযোগ তথা ট্রেড উইন্ডো এখনও খোলা রয়েছে। বেশ কয়েকটি দল এই সুযোগ কাজে লাগিয়ে খেলোয়াড় অদলবদল করেছে। ঋষভ পন্থ লখনউ সুপার জায়ান্টস থেকে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। অন্যদিকে কুলদীপ যাদব দিল্লি থেকে লখনউতে চলে গেছেন।

The retention deadline for IPL 2027 has been revealed.

ট্রেড ডিলের উইন্ডো কতদিন খোলা থাকে: উল্লেখ্য যে, IPL-এর ট্রেড উইন্ডো নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত খোলা থাকে। নিলামের এক সপ্তাহ পর এটি আবার খোলে এবং মরসুম শুরু হওয়ার প্রায় এক মাস আগে পর্যন্ত খোলা থাকে। হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে অভিষেক শর্মা, যশস্বী জয়সওয়াল এবং স্যাম কারানের মত খেলোয়াড়দের ট্রেডের জল্পনাও সামনে এসেছে। কিন্তু, এখনও পর্যন্ত মাত্র ২ টি সফল ট্রেড দেখা গেছে। যার অধীনে ৪ জন খেলোয়াড়ের দল পরিবর্তিত হয়েছে।

আরও পড়ুন: শুধু iPhone তৈরি নয়! ভারতে এই কাজ করেও ৬৫০ কোটি টাকা আয় Apple-এর

বেশ কয়েকজন বড় খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হতে পারে: জানিয়ে রাখি যে, IPL ২০২৭-এর নিলামের আগে বেশ কয়েকজন বড় খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদব এবং হার্দিকের মত তারকা খেলোয়াড়দের ছেড়ে দিতে পারে।

আরও পড়ুন: রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দেবে ভারত পেট্রোলিয়াম! কেন এমন সিদ্ধান্ত সংস্থার?

এদিকে, গুজরাট টাইটান্স লুক উড, রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে ছেড়ে দিতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন RCB-ও দু’জন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে। অপরদিকে, দিল্লি ক্যাপিটালস পৃথ্বী শ, রেহান আহমেদ, করুণ নায়ার,  দুষ্মন্ত চামিরা, কাইল জেমিসন এবং আকিব নবী দারকে ছেড়ে দিতে পারে।