প্রভাবিত হবেন বিপুল সংখ্যক ভারতীয় কর্মী! এই দেশ পরিবর্তন করল ওয়ার্ক ভিসা সংক্রান্ত নিয়ম

Published on:

Published on:

This country has changed its work visa rules.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সৌদি আরব এবার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যার জেরে প্রভাবিত হবেন হাজার হাজার ভারতীয়। মূলত, সৌদি আরব ওয়ার্ক ভিসা (Work Visa) সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে। ইতিমধ্যেই ওই দেশের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণাকের কিওয়া প্ল্যাটফর্ম জানিয়েছে যে, সৌদি আরব ওয়ার্ক পারমিটে বড় ধরণের পরিবর্তন এনেছে এবং নতুন চালু হওয়া কোম্পানিগুলির জন্য তাৎক্ষণিকভাবে উপলব্ধ ওয়ার্ক ভিসার সর্বোচ্চ সংখ্যা কমিয়ে ৫-এ নামিয়ে এনেছে। মূলত, নিয়োগ প্রক্রিয়াকে সুসংহত করতে এবং লেবার মার্কেটের নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সৌদি আরব ওয়ার্ক ভিসা (Work Visa) সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে:

কিওয়া জানিয়েছে যে, ২ বছরের কম সময় ধরে চালু থাকা সংস্থাগুলি সর্বোচ্চ ৫ টি তাৎক্ষণিক ভিসার জন্য যোগ্য হবে। এদিকে, দুই বছরের বেশি পুরোনো সংস্থাগুলির ক্ষেত্রে, এই সীমা ৫০ টি ভিসা পর্যন্ত হতে পারে (তারা একবারে সব আবেদন করুক বা এক সপ্তাহের মধ্যে একাধিকবার আবেদন করুক)। আরও জানানো হয়েছ যে, ‘এস্টাবলিশমেন্ট প্রোগ্রাম’- এ অন্তর্ভুক্ত থাকা এবং প্রয়োজনীয় শর্ত পূরণকারী সংস্থাগুলি প্রাথমিকভাবে মাত্র ২ টি ভিসা পাবে। ‘সৌদিকরণের’ হার বাড়ানো হলে তারা আরও বেশি ভিসা পেতে সক্ষম হবে।

This country has changed its work visa rules.

প্রত্যেক কর্মচারীর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: জানিয়ে রাখি যে, কিওয়া বিদেশ থেকে অ-সৌদি কর্মচারী নিয়োগের জন্য ১০টি শর্তও নির্ধারণ করেছে। এই শর্তগুলির মধ্যে রয়েছে: সংশ্লিষ্ট ব্যবসাটিকে অবশ্যই ‘সক্রিয়’ অবস্থায় থাকতে হবে এবং কর্মচারীদের একটি বৈধ কাজের অনুমতিপত্র ও একটি বৈধ বাণিজ্যিক রেজিস্ট্রেশন থাকতে হবে। এছাড়াও, তাদেরকে ‘মিডিয়াম গ্রিন’ বা তার চেয়ে উচ্চতর ক্যাটাগরিতে থেকে ‘সৌদিকরণ’-এর শর্তগুলি পূরণ করতে হবে। মজুরি সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা এবং আবশের বা মুকিমের মতো সরকারি প্ল্যাটফর্মগুলিতে যথাযথ ভারসাম্য বজায় রাখাও বাধ্যতামূলক হবে।

আরও পড়ুন: উপচে পড়ল সরকারি কোষাগার! কর আদায়ের মাধ্যমে জমা পড়ল ৫ লক্ষ কোটি টাকা

এর পাশাপাশি আরও কিছু নির্দিষ্ট শর্তাবলি নির্ধারণ করা হয়েছে। যেমন: ১০ বা তার বেশি কর্মী আছে এমন সংস্থাগুলিকে বার্ষিক সেল্ফ অ্যাসেসমেন্টের শর্তাবলি অবশ্যই মেনে চলতে হবে। এছাড়াও, কর্মীদের অবশ্যই কিওয়া (Qiwa) প্ল্যাটফর্মে তাদের কর্মস্থল রেজিস্ট্রেশন করতে হবে এবং কর্মীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একইভাবে, ভিসার প্রকারভেদের ওপর নির্ভর করে নিয়োগ কোটার পর্যাপ্ত ভারসাম্য বজায় রাখতে হবে।

আরও পড়ুন: কড়া টক্কর পাবেন ইলন মাস্ক! মহাকাশে স্টারলিঙ্কের সাম্রাজ্যে এন্ট্রি নেবেন মুকেশ আম্বানি, মিলল আপডেট

নতুন পরিবর্তনগুলির প্রভাব কী হবে: অনুমান করা হচ্ছে যে এই নতুন ব্যবস্থাটি ভারতীয় কোম্পানি এবং ভারতীয় কর্মীদের ওপর প্রভাব ফেলতে পারে। সৌদি আরবে কর্মরত বিদেশি কর্মীদের একটি উল্লেখযোগ্য অংশই ভারতীয়। এখন, নতুন কোম্পানিগুলির জন্যবিসতাৎক্ষণিকভাবে ইস্যু করা ভিসার সংখ্যা সীমিত হওয়ায়, নতুন কোম্পানি বা স্টার্টআপে যোগ দিতে ইচ্ছুক প্রফেশনালদের নিয়োগ প্রক্রিয়া ধীর হয়ে যাবে। শুধু তাই নয়, এই নতুন কোম্পানিগুলির সঙ্গে কাজ করার পরিবর্তে প্রফেশনালরা এখন প্রতিষ্ঠিত কোম্পানি অর্থাৎ ২ বছরের বেশি পুরনো কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিতে পারেন। পুরনো কোম্পানিগুলির জন্য ভিসার কোটা বেশি থাকে এবং তারা ৫০ টি পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারে।