ভারত-পাকিস্তান ম্যাচের আগে একী কাণ্ড! নাক ভাঙল এই খেলোয়াড়ের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ICC অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এ আগামী ১ ফেব্রুয়ারিতে অত্যন্ত উত্তেজক ম্যাচ সম্পন্ন হতে চলেছে। যেখানে বুলাবায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে ভারত অনূর্ধ্ব-১৯ এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল (IND vs PAK) একে অপরের মুখোমুখি হবে। সেমিফাইনালের লড়াইয়ের কারণে উভয় দলের জন্যই ওই ম্যাচে জয়লাভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, এই ম্যাচের আগেই একজন খেলোয়াড়ের চোটের খবর সামনে এসেছে। শুধু তাই নয়, ওই খেলোয়াড় ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বলেও জানা গিয়েছে। মূলত, প্র্যাকটিসের সময়ে তার নাকে আঘাত লাগে।

ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচের আগে নাক ভাঙল এই খেলোয়াড়ের:

নাক ভেঙেছে এই তরুণ খেলোয়াড়ের: উল্লেখ্য যে, ২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে পাকিস্তান বড় ধাক্কা খেয়েছে। ভারতের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচের আগে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ শায়ান টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। জানা গিয়েছে যে, ১৮ বছর বয়সী মোহাম্মদ শায়ান অনুশীলনের সময় আঘাত পায়। উইকেটকিপিং করার সময়ে এক পেসারের বলে তার এই আঘাত লাগে। এমতাবস্থায়, হাসপাতালে স্ক্যান করে তার নাকে ফ্র্যাকচার নিশ্চিত করা হয়েছে। যার কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, তার পরিবর্তে দলে একজন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হবে।

This player broke his nose before the IND vs PAK match.

তবে, পাকিস্তানের জন্য স্বস্তির বিষয় হল, তাদের তাৎক্ষণিকভাবে উইকেটরক্ষকের প্রয়োজন হবে না। কারণ ওপেনার হামজা জহুরও একজন উইকেটরক্ষক। তিনি ভারতের বিরুদ্ধে এবং আগামী ম্যাচগুলিতে উইকেটরক্ষকের দায়িত্ব নিতে পারেন। জানিয়ে রাখি যে, চলতি টুর্নামেন্টে শায়ান পাকিস্তানের হয়ে ২ টি ম্যাচ খেলেছেন। এই টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শায়ান ৭ রান করেছিল। যদিও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে শায়ান ব্যাট করেনি।

আরও পড়ুন: আর নেই চিন্তা! শেয়ার বাজারে বিনিয়োগ করে সহজেই হন লাভবান, উপায় বাতলে দেবেন দীপাঞ্জন

টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্স: উল্লেখ্য যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান নিজেদের সফর শুরু করেছিল ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে। কিন্তু তারপর তারা ইংল্যান্ডকে ৬ উইকেটে, জিম্বাবোয়েকে ৮ উইকেটে এবং নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে।

আরও পড়ুন: পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন বৈভব সূর্যবংশীরা! ব্যাপারটা কী?

এমতাবস্থায়, পাকিস্তান এখন সুপার সিক্স পর্বে অন্তিম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ভারতের। তাই, ক্রিকেট অনুরাগীরা আগামী ১ ফেব্রুয়ারিতে সম্পন্ন হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন।