কল্পনাতীত! ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ফের ৫ শতাংশ DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের

Published on:

Published on:

dearness allowance(168)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ডিএ (Dearness Allowance) ইস্যুতে চর্চার শেষ নেই। একদিকে বকেয়া ডিএ অন্যদিকে বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে টানাপোড়েন চলছে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ডিএ নিয়ে চর্চা ততই যেন বাড়ছে। এ রাজ্যে যখন ডিএ ইস্যুতে জট অব্যাহত সেই সময় ফের বৃদ্ধির সিদ্ধান্ত নিল এক রাজ্য সরকার। বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) দাবি ছিল। এবার এক ধাক্কায় অনেকটাই ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল সরকার।

ডিএ বৃদ্ধি এই রাজ্যে | Dearness Allowance

জানিয়ে রাখি, একধাক্কায় রাজ্য সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতনপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ৫ শতাংশ বাড়িয়েছে রাজ্য সরকার। আগে এই ভাতা ছিল ২৫২ শতাংশ, এখন তা বেড়ে হল ২৫৭ শতাংশ।

ঘটনাস্থল মধ্যপ্রদেশ। সে রাজ্যের সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়িয়েছে সম্প্রতি। সাধারণত হোলির সময় এই ধরনের ঘোষণা করা হয়ে থাকে, কিন্তু এবার কিছুটা দেরিতে হলেও বড় সুখবর সামনে এসেছে। ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে হাজার হাজার সরকারি কর্মচারীর জন্য এই ডিএ বৃদ্ধি নিঃসন্দেহে স্বস্তির খবর।

সরকার জানিয়েছে, এই ৫ শতাংশ বেতন বৃদ্ধি ১ জুলাই, ২০২৫ থেকে পূর্ববর্তী তারিখ থেকে কার্যকর হবে। যদিও বাস্তবে কর্মচারীদের বেতনের এই বৃদ্ধি ১ এপ্রিল, ২০২৬ থেকে হবে। অর্থাৎ জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসের সময়কাল বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা। যদিও সরকার স্পষ্টভাবেই জানিয়েছে কর্মচারীরা সম্পূর্ণ সুবিধা পাবেন, তবে এতে শুধু কিছুটা সময় লাগবে।

Dearness Allowance

আরও পড়ুন: নেচার লাভারদের জন্য পারফেক্ট গন্তব্য, এবারের সামার ভ্যাকেশনে উত্তরবঙ্গের এই গ্রামে ঘুরে আসুন

জানানো হয়েছে জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত বকেয়া ডিএ মে ২০২৬ থেকে অক্টোবর ২০২৬-এর মধ্যে মাসে মাসে ছয়টি সমান কিস্তিতে কর্মচারীদের অ্যাকাউন্টে প্রদান করা হবে। সবমিলিয়ে খুশিতে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে বাংলায় সরকারি কর্মীদের এখনও কাঙ্খিত ডিএ (DA) মেলেনি। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা। ফেব্রুয়ারী মাসের বাজেটে আরও ৪% ডিএ এবং সপ্তম পে কমিশনের ঘোষণা করা হলেও তা এখনও কার্যকর হয়নি।