বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ডিএ (Dearness Allowance) বেড়েছে বাংলায়। ফের এক দফায় ৪% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যার ফলে বাংলার সরকারি কর্মীদের ডিএ পৌঁছেছে ২২ শতাংশে। যদিও তাতে খুশি নন সরকারি কর্মীদের অধিকাংশ। বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees) কেন্দ্রীয় সরকারি ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এ রাজ্যে যখন ডিএ ইস্যুতে ক্ষোভ বাড়ছে সে সময় ফের ধাক্কায় অনেকটাই ডিএ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল আরেক রাজ্য সরকার।
এক ধাক্কায় ৩ শতাংশ ডিএ বৃদ্ধি | Dearness Allowance
হোলির উৎসবের মধ্যেই একধাক্কায় রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। সে রাজ্যের সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) ও পেনশনভোগীদের ডিআর তিন শতাংশ বাড়িয়েছে। সোমবার, ২ মার্চ, মুখ্যমন্ত্রী মোহন যাদব তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন।
সরকারি ঘোষণা অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীরা ২০২৬ সালের মে মাসের বেতনের সাথে ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন। আরও জানানো হয়েছে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বকেয়া ৬টি সমান কিস্তিতে মেটানো হবে যা ২০২৬ সালের মে মাস থেকে শুরু হবে।
এতদিন ৫৫% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন মধ্যপ্রদেশের সরকারি কর্মচারীরা। এবার তা তিন শতাংশ বেড়ে হল ৫৮%। কর্মরত কর্মচারীদের পাশাপাশি, পেনশনভোগীরাও জানুয়ারী থেকে ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত তাদের পেনশনের উপর ৫৮% ডিআর পাবেন বলে জানানো হয়েছে।
যার ফলে কেন্দ্রের সাথে আর রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক থাকল না।

আরও পড়ুন: ফ্রি-তে বিউটিশিয়ান কোর্স করাচ্ছে রাজ্য সরকার, জানুন আবেদন করবেন কীভাবে
এদিকে বহুদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে পশ্চিমবঙ্গে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে এখনও কাঙ্খিত ডিএ (DA) মেলেনি। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ২২% হারে ডিএ পাচ্ছেন রাজ্যের কর্মীরা। যা সম্প্রতি ঘোষণা হয়েছে। ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনেরও। যদিও তা কবে কার্যকর হবে এখনও স্পষ্ট নয়।












