৪ বছরে ৬০০ শতাংশের বেশি রিটার্ন! রকেটের গতি এই স্টকে, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও কিছু কিছু স্টক এমন রয়েছে যেগুলি খুব সহজেই বিনিয়োগকারীদের মালামাল করে দিতে পারে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লাভজনক স্টকের প্রসঙ্গ উপস্থাপিত করছি। মূলত প্রবীণ বিনিয়োগকারী আশিস কাচোলিয়ার বিনিয়োগ করা শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকস লিমিটেডের স্টকের দাম সোমবার প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকস সেইসব কোম্পানিগুলির মধ্যে অন্যতম, যা বিগত কয়েক বছরে বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য মুনাফা এনে দিয়েছে। এদিকে, বাজার বন্ধের সময়ে স্টকটি BSE-তে ৫.১৩ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৩,১৪৪.৩৫ টাকায় দাঁড়িয়েছে।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই স্টক:

জানিয়ে রাখি যে, সোমবার BSE-তে শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকসের স্টকের ৩,০০৪.৯০ টাকায় খোলে। যেটি ৬.৯৭ শতাংশ বেড়ে সর্বোচ্চ ৩,১৯৮ টাকায় পৌঁছে যায়। তবে, এরপর কোম্পানিটির শেয়ারের দাম কমলেও ঊর্ধ্বগতি বজায় রেখেছে।

This stock given 600 percent returns in 4 years in share market.

কোম্পানির আর্থিক অবস্থা: শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকস ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের জন্য ৪০ কোটি টাকা নিট প্রফিট অর্জন করেছে। এটি পূর্ববর্তী বছরের তুলনায় নিট প্রফিটে ৪০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। তৃতীয় ত্রৈমাসিকে রেভিনিউ পূর্ববর্তী বছরের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। জানুয়ারি থেকে মার্চ মাসে শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকস-এর EBITDA ২৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৯ কোটি টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: মে মাসে বিক্রি লক্ষ লক্ষ গাড়ি! ঐতিহাসিক রেকর্ড গড়ল Maruti Suzuki, চমকে দেবে পরিসংখ্যান

বিশেষজ্ঞরা কী জানিয়েছেন: বিজনেস টুডে-র একটি রিপোর্ট অনুসারে, মতিলাল ওসওয়াল শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকসের স্টককে ‘বাই’ (BUY) রেটিং দিয়েছে। ব্রোকারেজ সংস্থাটি শেয়ারটির জন্য টার্গেট প্রাইস নির্ধারণ করেছে ৩,৪০৪ টাকা। যা এখনও বর্তমান স্তরের চেয়ে বেশি।

আরও পড়ুন: প্রস্তুত ভারতের নতুন ‘আকাশ যোদ্ধা’! Divyastra Mk-1 প্রমাণ করল তার মারণ ক্ষমতা, দেখুন ভিডিও

গত ১ বছরে স্টকটির পারফরম্যান্স কেমন ছিল: জানিয়ে রাখি যে, এই বছর এখনও পর্যন্ত শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকসের স্টকের দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। কোম্পানিটি এক বছরে পজিশনাল বিনিয়োগকারীদের ৫৫ শতাংশ রিটার্ন দিয়েছে। এই স্টকের ৫২-সপ্তাহের সর্বোচ্চ দাম হল ৩,১৯৮ টাকা। যেখানে স্টকটি সোমবার তথা ১ জুন, পৌঁছে গিয়েছিল। কোম্পানিটির স্টকের দাম ৩ বছরে ১৪২ শতাংশ বেড়েছে। এছাড়াও, শৈলী ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকস-এর শেয়ারের দাম ৪ বছরে ৬২৫ শতাংশ বেড়েছে। প্রবীণ বিনিয়োগকারী আশিস কাচোলিয়ার এই কোম্পানিতে মোট ৫.২১ অংশীদারিত্ব রয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।