বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলে এল। বহু মানুষ হাতে অল্প কদিনের ছুটি নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। তবে বর্তমানে পাহাড়ে গেলে পরে যে পরিমাণ এই লোক সংখ্যা দেখা যায় তাতে আপনি কোনভাবেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। কিন্তু আপনি যদি চান প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে, তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন কুর্গ (Travel)।
এবারের বর্ষায় ঘুরে আসুন কুর্গ থেকে (Travel)
এখানে গেলে আপনি দেখতে পারবেন মেঘ পাহাড়ে লুকোচুরির খেলা। পাশাপাশি মন ভালো করার মতো বেশ কিছু জায়গায় আপনি ঘুরে দেখতে পারবেন। বর্ষার সময় চারিদিকে এখানে সাদা কুয়াশায় ঢেকে যায়। পাশাপাশি পাহাড়ি পথ বেয়ে হেটে চলার সময় ভেসে আসে আদ্র মাটির গন্ধ ও কফির মৃদ সুবাস (Travel)।

আরও পড়ুন: পনির দিয়ে মুগের ডালের সঙ্গে বানান মুখরোচক নিরামিষ পদ, প্রণালী রইল
পাহাড়ের বুক চিরে ধেয়ে আসা দুধসাদা জলের ধারা তখন পূর্ণযৌবনা। চারিদিকের সবুজ অরণ্যের মাঝে এই জলধারা চোখের পলক পড়তে দেয় না। রূপের জাদুতে বুঁদ হতে বাধ্য হবেন আপনি।
পাশাপাশি এখানকার বর্ষাকালীন আবহাওয়া শরীর ও মনে এনে দেয় অদ্ভুত এক প্রশান্তি। তাপমাত্রা একধাক্কায় বেশ খানিকটা নেমে যায়।বর্ষা নামতেই রুক্ষতার লেশমাত্র উধাও হয়ে যায় কুর্গ থেকে। পাহাড়ের ঢাল বেয়ে নেমে যায় ঘন সবুজ গালিচা।
কুর্গের পাহাড়চূড়ায় মেঘেদের আনাগোনা এ সময়ে সবথেকে বেশি চোখে পড়ে। মণ্ডপত্তি ভিউ পয়েন্টে দাঁড়ালে মনে হবে আপনি মেঘের দেশে দাঁড়িয়ে আছেন (Travel)।













