চোখ জুড়ানো পাহাড়ি গ্রাম কাফেরগাঁও, বাজেট ট্রিপে ঘুরে আসুন এবার

Published on:

Published on:

Travel from the city's bustle peaceful beautiful Kafergaon
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনিও কি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে যেতে পারেন বিহারের কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামে (Travel)।

শহরের কোলাহল থেকে দূরে, শান্ত-সুন্দর কাফেরগাঁও (Travel)

আপনিও কি অফ বিটে ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। জায়গাটি হল বিহারের কাছে অবস্থিত এক হিডেন জেম কাফের গাঁও (Travel)।

Travel from the city's bustle peaceful beautiful Kafergaon

আরও পড়ুন: রুটি-পরোটা-ভাত, সবকিছুর সঙ্গেই জমবে ভালো, ‘এগ লবাবদার’ বানান সহজভাবে

এখানে রয়েছে সবুজে ঢাকা পাহাড়। মূলত কালিম্পংয়ের গা ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রামটি। এর পাশেই রয়েছে ঘন পাইনের জঙ্গল। আর দূরে হাতছানি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বছরখানেক আগেও এই জায়গাটায় পর্যটকদের কাছে অচেনা ছিল। বর্তমানের সোশ্যাল মিডিয়ায় জায়গাটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর থেকে সারা বছর ধরেই এখানে আনাগোনা লেগে রয়েছে পর্যটকদের।

এখানে ভোরবেলা ঘুম ভাঙলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন। তবে কাফেরগাঁওয়ের সূর্যাস্ত মিস করবেন না। পাহাড়ের কোলে যখন সূর্য অস্ত যায়, তখন কাফেরগাঁওকে আরও মায়াবী দেখায়। এমনকি সন্ধে নামার সঙ্গে দূরের পাহাড়ে জ্বলে ওঠে আলো। আকাশে মিটমিট করতে থাকে তারা। পাশাপাশি কাফেরগাঁওয়কে স্মরণীয় করে রাখতে করতে পারেন বনফায়ার।

কীভাবে যাবেন কালিম্পংয়ের কাফেরগাওঁ?

শিয়ালদহ অথবা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি নামতে পারেন। তবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাফেরগাওঁয়ের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। তাই ভালো নিউ মাল স্টেশনে নামা। ওখান থেকে কাফেরগাওঁয়ের দূরত্ব মাত্র ৩ ঘন্টা। এবার নিউ মাল স্টেশন থেকে কালিম্পং শেয়ার গাড়িতে আসুন। কালিম্পং থেকে কাফেরগাওঁ যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আপনাদেরকে বলে রাখি এখানে হোমস্টের সংখ্যা কম। তাই আগের থেকে বুক করে আসাই ভালো।

কালিম্পং শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কাফেরগাঁও। এইখান থেকে সহজেই ঘুরতে যাওয়ার যায় লাভা-লোলেগাঁও, ঝান্ডিদারা, লাভা, চারকোল, কোলাখাম, পাবং, রিশপ (Travel)।