বাংলা হান্ট ডেস্ক: বর্ষার সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর আপনারও যদি এই সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার দরকার নেই। হাতে দু থেকে তিন দিনের সময় নেই কালিম্পং এর কাছেই রয়েছে এমন একটি অফবিট জায়গা, যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি ভুলে যাবেন শহরের কোলাহল (Travel)।
৩ দিনের ছুটিতে ঘুরে আসুন পালাখোলা (Travel)
কালিম্পং শহর থেকে ১০ কিলোমিটার নিচে নামলেই পাবেন পালাখোলা। এখানে নদী গিয়ে মিশেছে রেলি নদীতে। পাশাপাশি এইখানে গড়ে উঠেছে বেশ কিছু ক্যাম্প সাইট। তাছাড়া চারপাশে রয়েছে ঘেরা জঙ্গল। এখানে নদী বয়ে চলার শব্দ পাখির কলতান ছাড়া কিছুই কানে আসবে না আপনার (Travel)।

আরও পড়ুন: কালীঘাট মন্দিরে এবার আলাদা পুলিশ ফাঁড়ি, নজিরবিহীন উদ্যোগ লালবাজারের
পাশাপাশি নির্জনের দেয় প্রিয়জনের সঙ্গে যদি সময় কাটাতে চান তাহলে এই জায়গাটি একেবারে আদর্শ জায়গা হয়ে উঠবে আপনাদের জন্য। পাশাপাশি কালিম্পং থেকে পালা খোলা ব্রিজের কাছে গেলেই পেয়ে যাবেন আত্ম এই আস্তানাটি। এছাড়া সেতু পার করে নদীর পাড় ধরে হাঁটলে পৌছিয়ে যাবেন ক্যাম্প সাইটে।
পাশাপাশি স্থানীয়দের কাছে এটিই পিকনিক স্পট হিসেবেই পরিচিত। তাছাড়া সপ্তাহের ছুটিতে এখানে বহু মানুষই আসেন সময় কাটাতে। তবে পর্যটকের সংখ্যা এখানে অন্যান্য জায়গার তুলনায় কম। তাই শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে এই জায়গাটা একেবারেই আদর্শ জায়গা হয়ে উঠবে আপনার জন্য।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য আপনাকে সবার প্রথম এনিও জলপাইগুড়িতে আসতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে হবে পালা খোলাতে। অথবা আপনি শেয়ার গাড়ি করে কালিংপং এ চলে আসুন। সেখান থেকে আবার শেয়ার গাড়ি করে পালাখোলা যেতে পারবেন। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কিছু ক্যাম্প সাইট রয়েছে। এখানে আপনারা থাকতে পারবেন (Travel)।













