দু’দিনের ছুটির জন্য পারফেক্ট! জঙ্গল-নদী-পাহাড়ে ঘেরা এই গন্তব্যে ঘুরে এলেই বুঝবেন

Published on:

Published on:

Travel Satkoshiya is an ideal destination for nature lovers
Follow

বাংলা হান্ট ডেস্ক: সারা সপ্তাহ অফিস করার পর সপ্তাহ শেষে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার কথা মাথায় ঘোরে। তবে কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে চিন্তা থাকে সকলের (Travel)। কারণ দুদিনের ছুটি থাকলো বেশি দিলে ছুটি নিয়ে এই মুহূর্তে যাওয়া অনেকেরই সম্ভব হয়ে ওঠেনা। তবে আজকে প্রতিবেদনে রইল শহরের কোলাহল ছেড়ে হাতে দুদিনের ছুটি নিয়ে আপনি যেতে পারেন ওডিশার মহানদীর গিরিখাত জুড়ে বিস্তৃত সাতকোশিয়ায়। এখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ গন্তব্য সাতকোশিয়া (Travel)

ট্রেনে করে ভুবনেশ্বর এসে সেখান থেকে সড়কপথে যাওয়া। এর জন্য ভুবনেশ্বর থেকে দূরত্ব পড়ে প্রায় ১২০–১৪০ কিলোমিটার। এছাড়াও গাড়ি ভাড়া করে বা স্থানীয় বাসে আঙ্গুল, টিকরপাড়া কিংবা বালিপুটের দিকে যাওয়া যায় (Travel)।

Travel Satkoshiya is an ideal destination for nature lovers

আরও পড়ুন: আধার OTP ব্যবহার করে PAN কার্ডে আপডেট করুন ছবি ও স্বাক্ষর, অনলাইন পদ্ধতি জানুন

এছাড়াও সাতকোশিয়ার প্রধান আকর্ষণ সাতকোশিয়া গর্জ। যা প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ এই গিরিখাত ভারতের অন্যতম মনোরম নদী উপত্যকা। এখানে আসলে জঙ্গলের ভিতর দিয়ে গেলে হরিণ, গৌর, বন্যশূকর, নানা প্রজাতির পাখির দেখা মিলতে পারে।

টিকরপাড়া অঞ্চলে কুমির সংরক্ষণ প্রকল্পও রয়েছে। সূর্যাস্তের সময় নদীর ধারে দাঁড়িয়ে পাহাড়ের আড়ালে লাল আভা ছড়িয়ে পড়ার দৃশ্য সত্যিই মন কাড়ে। এছাড়াও এখানে ঘুরতে আসলে বনদপ্তরের অনুমতি নিয়ে জিপ সাফারিতে বন্যপ্রাণ দেখার রোমাঞ্চ উপভোগ করতে পারেন। মহানদীর শান্ত জলে নৌবিহার এক অনন্য অভিজ্ঞতা।

এছাড়াও সাতকোশিয়া এমন একট জায়গা যেখানে গেলে প্রকৃতি পরিবেশ আপনি প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে আসলে আপনি অতিরিক্ত ভিড় নেই, পরিবেশ দূষণ কম কম পাবেন (Travel)।