দার্জিলিংয়ের ভিড় ছেড়ে পুজোয় যান এই অফবিটে, মিলবে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ

Published on:

Published on:

Travel these places to catch a glimpse of Kanchenjunga
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গ মানে দার্জিলিং। তবে বর্তমানে দার্জিলিঙে যে পরিমাণে ভিড় হয় সেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন না। কিন্তু আজকের প্রতিবেদনে আপনাদেরকে এমন জায়গার কথা বলবো। যেখানে আপনি অনায়াসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে ঘুরে আসুন এই জায়গা গুলো Travel)

দার্জিলিং-এর (Travel) কথা বললে চোখের সামনে ভেসে ওঠে ম্যাল, টয়ট্রেন, গ্লেনারিজ, কেভেন্টার, ধোঁয়া ওঠা মোমো আরও কত কি। তবে বর্তমানে দার্জিলিং এ যে পরিমাণে পর্যটকের ভিড় হচ্ছে। সেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে একটু কষ্ট করতে হবে। কিন্তু আপনি যদি প্রাকৃতিক পরিবেশই উপভোগ করতে চান তাহলে যেতে পারেন এই জায়গা গুলো।

Travel these places to catch a glimpse of Kanchenjunga

আরও পড়ুন: ব্যাঙ্কের কাজ আছে? আগামী সপ্তাহের ছুটির দিনগুলি আগে জেনে রাখুন

পালাখোলা: কালিম্পং শহর থেকে ১০ কিলোমিটার নিচে নামলেই পাবেন পালাখোলা। এখানে নদী গিয়ে মিশেছে রেলি নদীতে। পাশাপাশি এইখানে গড়ে উঠেছে বেশ কিছু ক্যাম্প সাইট। তাছাড়া চারপাশে রয়েছে ঘেরা জঙ্গল। এখানে নদী বয়ে চলার শব্দ পাখির কলতান ছাড়া কিছুই কানে আসবে না আপনার (Travel)। পাশাপাশি নির্জনের দেয় প্রিয়জনের সঙ্গে যদি সময় কাটাতে চান তাহলে এই জায়গাটি একেবারে আদর্শ জায়গা হয়ে উঠবে আপনাদের জন্য।

তোদে-তাংতা: কালিম্পং জেলার জলঢাকা ও বিন্দু উপত্যকার ওপরে ভারত ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত তোদে-তাংতা। এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন বিস্তীর্ণ এলাচ বাগান। পাশাপাশি দেখতে পাবেন ছোট-বড় ঝরনা ও নেওড়া ভ্যালি। পাশাপাশি চাইলে পড়ে এখানে আপনি ট্র্যাকিং ও করতে পারবেন। তাই যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা। পাশাপাশি যেহেতু এই জায়গাটা স্বল্প পরিচিত তাই এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

লুংচু: কোলাখাম থেকে একটু নিচে নামলেই পেয়ে যাবেন এই স্বল্প পরিচিত জায়গাটি। পাশাপাশি দূর থেকে দেখলে এটিকে মনে হবে যেন পাহাড়ের কোলে লুকিয়ে রয়েছে কোনো ছোট্ট এক আস্তানা। এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। একই সঙ্গে ভুলে যাবেন শহরের কোলাহল। তাছাড়া এখানে হোমস্টের সংখ্যা কম। আর পর্যটকদের ভিড় আপনার চোখে পড়বে না। তবে এখানে হোমস্টেড থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ (Travel)।