২৭ লক্ষের মধ্যে মাত্র ১৩৬ জনের ভোটাধিকার? ট্রাইবুনালের রায়ে শুরু বিতর্ক

Published on:

Published on:

Tribunal Update Releases Only 136 Names Before Voting
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের ঠিক আগের মুহূর্তে বাংলার ভোটার তালিকা নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইব্যুনাল (Tribunal Update) যাঁদের নাম যাচাই করেছে, তাঁদের মধ্যেই মাত্র ১৩৬ জন প্রথম দফার ভোট দেওয়ার সুযোগ পেলেন। অথচ লাখ লাখ নাম বাদ যাওয়ার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। প্রশ্ন উঠছে কেন এত কম সংখ্যক ভোটার সুযোগ পেলেন, আর বাকিদের কী হল?

ট্রাইব্যুনালের নতুন তালিকা (Tribunal Update)

বুধবার ভোরে নির্বাচন কমিশন একটি নতুন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে। সেখানে দেখা যায়, ট্রাইব্যুনালে (Tribunal Update) যাঁদের নাম নিয়ে সিদ্ধান্ত হয়েছে, তাঁদের মধ্যে মাত্র ১৩৬ জনের নাম ভোটার তালিকায় উঠেছে। ফলে এই ১৩৬ জনই ২৩ এপ্রিল প্রথম দফার ভোট দিতে পারবেন। তবে একই তালিকায় আবার ২ জনের নাম বাদ পড়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, কীভাবে এই নাম বাদ গেল।

এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে। দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, তিন সপ্তাহ ধরে প্রক্রিয়া চলার পর মাত্র ১৩৬ জনের নাম তোলা হয়েছে, যা খুবই কম। তাঁর অভিযোগ, প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে, এতে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।

এই পুরো বিষয়টির শুরু সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে। আদালত বলেছিল, ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল (Tribunal Update) যাঁদের নামের সিদ্ধান্ত নেবে এবং তালিকায় রাখবে, তাঁরা ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট দিতে পারবেন। আর ২৭ এপ্রিল পর্যন্ত যাঁদের নাম ঠিক হবে, তাঁরা ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন একটি বড় তালিকা প্রকাশ করেছিল, যেখানে প্রায় ৬০ লক্ষ নাম যাচাইয়ের জন্য রাখা হয়েছিল। যাঁদের নাম তখন তালিকায় ওঠেনি, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেন। এখন সেই আবেদনগুলো ধাপে ধাপে খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রাইব্যুনাল (Tribunal Update) বলেছিল, কারও নাম বাদ দেওয়ার আগে তার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এবার ২ জনের নাম বাদ যাওয়ায় সেই নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Election Commission has announced the date of publication of the final list

আরও পড়ুনঃ প্রথম দফার আগেই বড় পদক্ষেপ, ১৪২ আসন ঘিরে রাতভর বৈঠকে অমিত শাহ

অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, যাঁদের কাছে সঠিক তথ্য-প্রমাণ ছিল না, তাঁদের নাম বাদ গেছে। এখন যাঁরা প্রমাণ দিতে পারছেন, তাঁদের নামই তালিকায় তোলা হচ্ছে (Tribunal Update)। তাঁর মতে, সব আবেদনকারীর নাম রাখা সম্ভব নয়, কারণ সব কিছু যাচাই করে দেখা হচ্ছে।