সই সংগ্রহ শুরু, জ্ঞানেশ কুমারকে ঘিরে বড় পদক্ষেপের পথে তৃণমূল

Published on:

Published on:

Trinamool Congress Starts Signature Drive to Impeach CEC Gyanesh Kumar
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলীয় সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য ইতিমধ্যেই সই সংগ্রহ শুরু করেছে তৃণমূল। এই খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া শুরু তৃণমূলের (Trinamool Congress)

কলকাতায় একদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার শহরে দফায় দফায় বৈঠক করছেন, অন্যদিকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এসআইআরে নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এই প্রতিবাদ কর্মসূচি চলছে। সেই আবহেই তৃণমূলের (Trinamool Congress) তরফে জানানো হয়েছে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরেই এই ইস্যুতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছিলেন, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানান, এই প্রক্রিয়া নিয়ে দলের (Trinamool Congress) মধ্যে আলোচনা চলছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বাড়তে থাকে। তবে কোনও সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা সহজ প্রক্রিয়া নয়। সাধারণত যেভাবে কোনও বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়, মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষেত্রেও প্রায় একই ধরনের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে তৃণমূলের (Trinamool Congress) পক্ষ থেকে জানানো হয়েছে যে সই সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই প্রস্তাব সংসদে তুলতে হলে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন। বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের মোট সাংসদ সংখ্যা ৪১। সেই কারণে অন্য বিরোধী দলগুলির সমর্থন পাওয়ার চেষ্টা চলছে বলেও জানা যাচ্ছে। ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের কাছেও সই চাওয়া হতে পারে বলে সূত্রের খবর।

Mamata Banerjee Slams Central Over Governor Change

আরও পড়ুনঃ ‘আমরা না থাকলে এক সেকেন্ড লাগবে…’ মমতার বক্তব্যে সাম্প্রদায়িকতা ছড়ানোর বার্তা? কী বলছে বিরোধীরা জানুন

অন্যদিকে এই পুরো বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের পক্ষে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা সম্ভব নয়। তাঁর বক্তব্য, খবরের শিরোনামে থাকার জন্যই এই ধরনের পদক্ষেপ করছে তৃণমূল। এই পরিস্থিতিতে তৃণমূলের (Trinamool Congress) সই সংগ্রহ কতদূর এগোয় এবং সংসদের অঙ্কে তারা কতটা সমর্থন জোগাড় করতে পারে, এখন সেটাই দেখার।