হারের পর প্রথম প্রতিক্রিয়া, আজ কালীঘাটে বড় বৈঠক, কোন পথে মমতা-অভিষেক?

Published on:

Published on:

Trinamool Congress Suffers Big Defeat Mamata Loses Bhabanipur Seat
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এবার হার মানতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress)। শুধু দল নয়, ভবানীপুর কেন্দ্র থেকেও হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলের পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। এরই মধ্যে ভোটগণনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে মঙ্গলবার কালীঘাটে সাংবাদিক বৈঠক ডেকেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের (Trinamool Congress) বড় ধাক্কা

এই নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ১৫ বছরের শাসনের পর এবার ক্ষমতা হারাতে হয়েছে। দলের আসন সংখ্যাও ১০০-র নিচে নেমে গেছে। ফলে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এই অবস্থায় মঙ্গলবার বিকেল ৪টেয় কালীঘাটে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের হারের পর তাঁরা কী বলেন, সেদিকেই নজর সবার।

ভবানীপুরে হেরে গেলেন মমতা

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ভবানীপুর থেকে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন মমতা নিজে। এই ফল রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।সোমবার ভোটগণনার সময় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যান মমতা। সেখানেই ভবানীপুরের ভোটগণনা চলছিল। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন শুভেন্দুও। কিন্তু গণনা শেষ হওয়ার আগেই হঠাৎই কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন মমতা।

বাইরে এসে মমতা অভিযোগ করেন, তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, পুরো ভোট প্রক্রিয়াটাই একতরফা ছিল। তিনি আরও বলেন, ১০০-র বেশি আসনে ‘লুট’ হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি।

Mamata and Abhishek to Lead Trinamool Congress Rally in Kolkata on November 4

আরও পড়ুনঃ বাংলায় ক্ষমতায় BJP! মাসে ৩০০০ টাকা থেকে UCC, কী কী বড় সিদ্ধান্ত আসছে?

গণনাকেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটের বাড়িতে ফিরে যান মমতা। এখন মঙ্গলবারের সাংবাদিক বৈঠকের দিকে তাকিয়ে সবাই। সেখানে দলের (Trinamool Congress) হারের পর কী বার্তা দেন, সেটাই দেখার।