বাংলাহান্ট ডেস্ক : শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হল পরিচালক অনীক দত্তের (Anik Dutta)। গত বুধবার দুপুরে হিন্দুস্তান পার্কে প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ছাদ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। পরিচালক আত্মহত্যা করেছেন, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টও বলছে তেমনটাই।
প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে যাননি অনীক (Anik Dutta)
প্রথমে কানাঘুষো শোনা গিয়েছিল, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অনীক। কিন্তু তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য। মানিকতলা থানার ওসি জানান, প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটের কড়া নাড়েননি পরিচালক। সোজা ছাদে উঠে যান তিনি। চটি খুলে পাঁচিলের উপরে উঠে ঝাঁপ দেন নীচে। যেখানে তিনি পড়েছেন, উপর থেকে ঝাঁপ দিলে সেখানেই পড়ার কথা। তাঁকে যে কোথাও সরানো হয়েছে এমনটা নয়।

ছাদে মেলে সুইসাইড নোট: তিনি আরও জানান, দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগছিলেন অনীক দত্ত। ময়না তদন্ত এবং ফরেন্সিক রিপোর্টও বলছে আত্মহত্যাই করেছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ছাদে একটি ম্যাগাজিনের মধ্যে একটি খাম থেকে উদ্ধার হয়েছিল একটি সুইসাইড নোট। তার হাতের লেখা মিলে গিয়েছে পরিচালকের সঙ্গে।
আরও পড়ুন : ২ কোটির বেশি মহিলা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনায় কতজনের নাম থাকবে?
কী মিলেছে রিপোর্টে: ময়না তদন্তের রিপোর্টে জানা গিয়েছে, অনীক দত্তের (Anik Dutta) মাথার বাঁদিকের খুলির হাড় ভেঙে যায়। দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। বাঁ দিকের পাঁজর ভেঙেছে, বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। বাঁ দিকের কোমরও ভেঙে গিয়েছে।
আরও পড়ুন : থুতু ফেললেও সঙ্গে সঙ্গে জরিমানা, কাল থেকেই চালু ‘স্বচ্ছ’ অ্যাপ, কীভাবে কাজ করবে?
রিপোর্টে আরও জানা গিয়েছে, মুখের বাঁ দিকে, পিঠে, কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। ফুসফুসেও রক্ত জমাট বেঁধেছিল বলে জানা গিয়েছে। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় পরিচালক অনীক দত্তের।













