আর সাত দিনের মধ্যেই ফের বাড়ছে DA, সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসছে

Published on:

Published on:

Dearness Allowance
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ডিএ (DA) ইস্যুতে জট সমানে বেড়েই চলেছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসছে সুখবর। জানা যাচ্ছে, হোলির আগেই ফের এক দফায় মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। যেই খবরে দেশজুড়ে লক্ষ লক্ষ কর্মী ও পেনশনভোগীর মধ্যে উত্তেজনা তুঙ্গে। কতটা বাড়তে পারে ডিএ? লেটেস্ট আপডেট জেনে নিন।

ফের ডিএ বৃদ্ধি করছে কেন্দ্র | Dearness Allowance

সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। একবার দীপাবলির সময় এবং আরেকবার জানুয়ারি থেকে জুনের মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, ৪ মার্চ হোলির আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের কপাল খুলতে চলেছে শীঘ্রই।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৮ শতাংশ মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। ২০২৫ সালের ডিসেম্বরের AICPI-IW পরিসংখ্যানের উপর ভিত্তি করে, সরকার মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ২ শতাংশ বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে। এবার অন্তত ২ শতাংশ বা তার থেকে বেশি বৃদ্ধি হতে পারে।

ইতিমধ্যেই শ্রম ব্যুরো ২০২৫ সালের ডিসেম্বরের জন্য শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক ১৪৮.২ প্রকাশ করেছে। আগের ১২ মাসের গড় ১৪৫.৫৪ ছিল। মার্চে ২ ডিএ (DA) বৃদ্ধির অনুমান করা হচ্ছে। যদিও ঠিক কবে ডিএ বাড়ানো হবে সেই দিনক্ষণ এখনও সামনে। যদি ২% ডিএ বাড়ে তাহলে তা গত কয়েক বছরের তুলনায় হবে সবথেকে কম হতে চলেছে।

বর্তমানে ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। গত বছরের জুলাইয়ে ৫৫ থেকে বাড়িয়ে ৫৮ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার ফের জানুয়ারি থেকে বাড়বে ডিএ। তবে মাত্র ২% বৃদ্ধির সম্ভাবনা। যদিও তার ঘোষণা পরেই হবে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও ডিআর বাড়তে পারে। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে মার্চ বা এপ্রিলে।

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ! বাংলাদেশি সন্দেহে গ্রেফতার ১৮, নিয়ে আসা হল বঙ্গে

মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। ডিএ বৃদ্ধির ফলে দেশের প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছেন।