বকেয়া ডিএ নিয়ে বড় পদক্ষেপ রাজ্যের

Updated on:

Updated on:

dearness allowance(145)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে পদক্ষেপ করছে রাজ্য। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে উদ্যোগী নবান্ন। সূত্রের খবর, ডিএ (DA) দিতে চলতি সপ্তাহেই একটি পোর্টাল চালু করেছে অর্থ দফতর। সরকারের পদক্ষেপে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা।

ডিএ মেটাতে চালু হয়ে গেল পোর্টাল | Dearness Allowance

সূত্রের খবর, অর্থ দপ্তরের পোর্টালে রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের পুরনো বকেয়ার হিসাব আপলোড করতে শুরু ক

রেছেন। উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার সম্পূর্ণটা মিটিয়ে ফেলতে হবে।

সম্প্রতি রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৪৮ মাসের বকেয়া ডিএ দিয়ে দেওয়া হবে। দুটি কিস্তিতে দেওয়া হবে বকেয়া। প্রথম কিস্তির টাকা চলতি বছরের মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেপ্টেম্বর মাসে দেওয়ার কথা বলা হয়েছিল সরকার তরফে।

বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরুর আগে একটি আদর্শ কার্যপদ্ধতি (এসওপি) চালুর কথা বলা বলেছিল দেশের সর্বোচ্চ আদালত। তবে এখনও পর্যন্ত এসওপি সংক্রান্ত তেমন কিছু প্রকাশ করা হয়নি নবান্নের তরফে। এসওপি জারি হলে বকেয়া ডিএ-র বিষয়ে স্পষ্ট ধারণা মিলবে।

Dearness Allowance

আরও পড়ুন: রেলের পরিষেবায় আমূল বদল আসছে, পাঁচটি বড় সংস্কার দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত আশ্বিনী বৈষ্ণবের

উল্লেখ্য, আগামী ৩১ মার্চের ডিএর প্রথম কিস্তি মেটানোর কথা বলা হয়েছিল। বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলেছিল চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে, ৩১ মার্চের মধ্যে। তবে এত বড় সংখ্যক সরকারি কর্মচারী, পেনশনভোগীর সমস্ত পাওনাগন্ডা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া আদালতের ঠিক করে দেওয়া ডেডলাইনের মধ্যে আদৌ সম্ভব কি না সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।