অষ্টম পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি কর্মীরা জেনে নিন

Published on:

Published on:

government employees(18)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Government Employees) অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন (8th pay commission) নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে।

সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন সংক্রান্ত আপডেট | Government Employees

কিছুদিন আগে অষ্টম বেতন কমিশনের পোর্টালে নোটিশ জারি করে বলা হয়েছে, অনুমোদিত/মনোনীত নোডাল অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ বা সরকারি প্রতিষ্ঠানকে সরকারি কর্মচারীকে তাদের পরামর্শের বিষয়ে জানাতে পারবেন। জানিয়ে রাখি, দেশের ৫০.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীর ও ৬৯ লক্ষ পেনশনভোগীর জন্য সুখবর বয়ে নিয়ে আসতে চলেছে অষ্টম পে কমিশন।

এর আগে বেতন কমিশনের প্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এনসি-জেসিএমের পক্ষ থেকে অনেক বড় ইস্যু উত্থাপন করা হয়েছিল। কর্মচারী সংগঠনগুলি অষ্টম অর্থ কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ হওয়া উচিত বলে দাবি জানিয়েছিল। যদি তা হয় তাহলে সর্বনিম্ন বেসিক বেতন ১৮০০০ থেকে বেড়ে ৬৯০০০ টাকা হতে পারে।

একইসাথে বছরে ৬ শতাংশ ইনক্রিমেন্টের দাবি ও পদোন্নতির সময় অতিরিক্ত দুটি ইনক্রিমেন্টও দাবি সামনে রাখা হয়েছে। বহুদিন ধরে পেনশন প্রকল্প নিয়ে ক্ষোভ ছিল সরকারি কর্মীদের মধ্যে। ফের পুরনো পেনশন স্কিম চালু করারও দাবি করা হয়েছে।

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে, অষ্টম পে কমিশনে সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮। এর ফলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা বেড়ে প্রায় ৩০,০০০ টাকায় পৌঁছে যেতে পারে। এদিকে বেতন পরিবর্তনের সাথে সাথে অষ্টম পে কমিশন বাস্তবায়নের পর কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণও (DA ও DR) পরিবর্তন হবে।

government employees(47)

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পরেই জইশের সঙ্গে দূরত্ব পাকিস্তানের? মুনিরের ওপর রেগে লাল মাসুদ আজহার

উল্লেখ্য, গত ২০২৫ সালের নভেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করে কেন্দ্র। নিজেদের রিপোর্ট পেশ করার জন্য কমিশনকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছিল। এই সময়সীমার মধ্যে রিপোর্টে পেশ করবে কমিটি।