বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনের ডিজিটাল যুগে অনলাইন মাধ্যমে টাকা দেওয়া নেওয়া হয়ে থাকে (UPI Wrong Transfer)। তবে এইভাবে টাকা দেওয়া নেওয়া একদিকে যেমন সুবিধা জনক। অপরদিকে আপনি কিছু কিছু সময় বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। শুধুমাত্র একটি ভুল নম্বরের কারণে টাকা অজানা অ্যাকাউন্টে চলে যেতে পারে। এরকম অসুবিধার সম্মুখীন হলে আপনার কি করা উচিত তা আজকে প্রতিবেদনে জানানো হল।
ভুল UPI ট্রান্সফার? এই ৫ টিপস মানলেই মিলতে পারে টাকা (UPI Wrong Transfer)
কোন কারনে আপনার যদি ভুলবশত অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যায়। তখন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কিভাবে সেই টাকা পুনরুদ্ধার করা সম্ভব। অথবা তা চিরতরে হারিয়ে যাবে কিনা। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বেশ কিছু পদক্ষেপে সম্বন্ধে জানানো হল (UPI Wrong Transfer)। UPI-তে ‘Undo’ অপশন নেই। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এরজন্য ব্যাঙ্ক এবং NPCI উভয়ের কাছেই অভিযোগ করুন। পাশাপাশি ২৪-ঘণ্টা খবই গরত্বপূর্ণ। এরজন্য প্রয়োজনে, RBI লোকপালের সঙ্গে যোগাযোগ করুন।

আরও পড়ুন: গরমে বাড়তি ভিড় সামলাতে রেলের বড় পদক্ষেপ, চালু হচ্ছে তিনটি স্পেশাল ট্রেন—কোন রুটে চলবে জানুন
টাকা সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া হয় না কেন?
এরজন্য UPI একটি consent-based system, এর মানে হলো, আপনি আপনার PIN দেন এবং transaction approve করেন। তাই, ব্যাঙ্ক স্বয়ংক্রিয়ভাবে টাকাটা ফেরত নিতে পারে না। কিন্তু টাকাটা যাতে ফেরত দেওয়া হয়, তা নিশ্চিত করার জন্য আইনগত রয়েছে। তবে এটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। আপনি কত দ্রুত অভিযোগ করছেন। অন্য পক্ষ সহযোগিতা করছে কি না এবং ব্যাঙ্ক ও সিস্টেমের কার্যপ্রণালী।
Golden Minutes-এ কী করবেন?
ভুলটি বোঝার সঙ্গে সঙ্গেই, অবিলম্বে অপর পক্ষকে কল/মেসেজ করুন। এরপর UPI অ্যাপে নামটি যাচাই করুন। অনেক ক্ষেত্রে, অপর পক্ষ নিজেই টাকা ফেরত দিয়ে দেয়।
প্রমাণ প্রস্তুত করুন:
এরজন্য অবিলম্বে এই কাজগুলো করুন। প্রথমছ লেনদেনটির একটি স্ক্রিনশট নিন। এরপর ট্রানজেকশন আইডিটি লিখে রাখুন। তারপর তারিখ এবং সময় লিখে রাখুন। এরপর এটিই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ।
এরপর অবিলম্বে আপনার ব্যাঙ্ককে সতর্ক করুন। কাস্টমার কেয়ারে কল করুন অথবা কোনও শাখায় যান। এরপর ট্রানজেকশনটি খুঁজে বের করবে। অন্য ব্যাঙ্ককে অনুরোধ পাঠাবে। তবে মনে রাখবেন, তারা যদি নাও বলে তাও এটি তাদের দায়িত্ব, তাই বিষয়টি নিয়ে এগিয়ে যান।
NPCI-এর কাছে অভিযোগ করুন। এটি সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। তবে কীভাবে করবেন। এরজন্য NPCI ওয়েবসাইট খুলুন। এরপর UPI অভিযোগ বিভাগে যান। তারপর ভুল ট্রান্সফার অপশনটি বেছে নিন ডিটেলস পূরণ করুন। এরপর সমস্যাটি সরাসরি সিস্টেমের মধ্যেই সমাধান হয়ে যায়।
RBI Ombudsman (শেষ উপায়)
এরজন্য ৩০ দিনের মধ্যে কোনও সমাধান না পেলে, RBI ওমবাডসম্যানের কাছে অভিযোগ দায়ের করুন। এরপর ব্যাঙ্কের উপর চাপ তৈরি হবে। তারপর দ্রুত একটি সমাধান পাওয়া যাবে। অবশ্যএই সম্পূর্ণ প্রক্রিয়াটি বিনামূল্যে হয় (UPI Wrong Transfer)।

















