বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অবেশেষে ঘটলো অপেক্ষার অবসান। সঞ্জু স্যামসনের বদলে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সিতে আন্তর্জাতিক অভিষেক ঘটলো বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংস খেলতে নেমে মাত্র ১৪ রান করে উইল জ্যাকসের আউট হয়ে ফিরলেন তিনি।
ভরসার দাম দিতে ব্যর্থ সূর্যবংশী:
এদিন নিজের আইপিএল দিনগুলির মত বিধ্বংসী শুরু করেননি সূর্যবংশী। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হয়তো কিছুটা চাপে ছিলেন এই ১৫ বছর বয়সী তরুণ। ম্যাচের দ্বিতীয় ওভারে তিনটি বল খেলে নিয়েছিলেন নিজের প্রথম আন্তর্জাতিক সিঙ্গেল। এরপর আর্চারের দ্বিতীয় ওভারের প্রথম বলটিকে গ্যালারিতে ফেলে দেন বৈভব। কিন্তু নিজের ইনিংসকে দীর্ঘায়িত করতে ব্যর্থ হন তিনি।
১০ বল খেলে দুটি বিশাল ছক্কা সহ ১৪ রান করে ড্রেসিংরুমে ফেরেন তিনি। অফস্পিনার উইল জ্যাকসকে বোলিংকে এনে পঞ্চম ওভারে বোলিংয়ে এনে বড় ঝুঁকি নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ওভারের পঞ্চম বলে স্টেপ আউট করে ছক্কা মারতে গিয়ে বলের লাইন মিস করেন বৈভব। উইকেটের পেছনে নিজের কাজ করতে ভুল করেননি অভিজ্ঞ জস বাটলার।
আরও পড়ুন: ধোনি বা রোহিতও পারেননি, এমন কাজ করে দেখালেন অধিনায়ক শ্রেয়স! ভরসা ফিরলো ভারতীয় দলের
ম্যাচ শুরুর আগে ভারতীয় শিবির থেকে বার্তা দেওয়া হয়েছিল যে তারা সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা জুটির উপর ভরসা রাখছে। কিন্তু তারপরেই বৈভবের ওহে ঘটিয়ে সম্ভবত বিপক্ষকে কিছুটা প্যাঁচে ফেলতে চেয়েছিলেন গৌতম গম্ভীররা। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি।
আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার
প্রথম ম্যাচের ব্যর্থতার পর অনেকেই আশা করছেন যে বৈভবকে হয়তো বাকি সিরিজের ও সুযোগ দেওয়া হবে। তার আগের ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনটি ইনিংসে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন। সে ক্ষেত্রে তরুণ বৈভবেরও সেই একই সুযোগ পাওয়া উচিত বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।













