শিশু দিবসেই তৈরি হবে নতুন ইতিহাস! দুর্ধর্ষ বিশ্বরেকর্ড গড়বেন বৈভব সূর্যবংশী, অপেক্ষায় অনুরাগীরা

Published on:

Published on:

Vaibhav Sooryavanshi to set a world record on Children's Day.

বাংলা হান্ট ডেস্ক: ব্যাট হাতে তিনি মাঠে নামলেই শুরু হয় চার-ছয়ের ঝড়। শুধু তাই নয়, ইতিমধ্যেই একাধিক দুর্ধর্ষ রেকর্ডের অধিকারী হয়েছেন ১৫ বছরের বৈভব (Vaibhav Sooryavanshi)। তবে, এবার তিনি একটি বিশ্বরেকর্ড গড়তে চলেছেন। এমনকি, এই রেকর্ড (World Record) গড়ার ক্ষেত্রে তারিখ ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। মূলত, আগামী শিশু দিবসে (Children’s Day) বৈভব সূর্যবংশী ইতিহাস গড়বেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ক্রিকেটের ময়দানে তৈরি হতে চলা এই রেকর্ডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরাও। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। জানিয়ে রাখি যে, শিশু দিবসে বৈভব সূর্যবংশীর ঐতিহাসিক রেকর্ড ক্রিকেটে তাঁর একটি বড় সাফল্যের সঙ্গে সম্পর্কিত। বৈভব সূর্যবংশী আগামী শিশু দিবসে অর্থাৎ ১৪ নভেম্বর, SMAT তথা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন। যেখানে মাঠে নামা মাত্রই তিনি ইতিহাস সৃষ্টি করবেন।

শিশু দিবসেই বিশ্বরেকর্ড করবেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi):

জানিয়ে রাখি যে, আগামী ১৪ নভেম্বর, বিহার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে। যা T20 ফরম্যাটে সম্পন্ন হবে। এই ম্যাচটি ইন্দোরে খেলা হবে। ওই ম্যাচের জন্য বিহারের অধিনায়ক নিযুক্ত হয়েছেন বৈভব সূর্যবংশী। এমতাবস্থায়, যখন তিনি সেই ম্যাচটি খেলতে মাঠে নামবেন, তখন তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ T20 অধিনায়ক হওয়ার বিশ্বরেকর্ড গড়বেন।

Vaibhav Sooryavanshi to set a world record on Children's Day.

বৈভব সূর্যবংশী কার রেকর্ড ভাঙবেন: উল্লেখ্য যে, মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে বৈভব সূর্যবংশী বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে একটি T20 দলের অধিনায়কত্ব করবেন। এর আগে এই বিশ্ব রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকাসিচের নামে। যিনি গত বছর ১৭ বছর ৩১১ দিন বয়সে সাইপ্রাসের বিরুদ্ধে T20 দলের অধিনায়কত্ব করেছিলেন।

আরও পড়ুন: কল্যাণী হাইওয়ের কাছে ৪২০ কোটি ব্যয়ে অত্যাধুনিক টাউনশিপ! ‘সম্পূর্ণা ইমাজিন’-এর প্রেস কনফারেন্সে বড় ঘোষণা

এদিকে, ভারতে সর্বকনিষ্ঠ হিসাবে T20 দলের অধিনায়কত্ব করার রেকর্ডটি মহিপাল লোমরোরের দখলে ছিল। যিনি ২০১৮ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে একটি ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিয়েছিলেন মাত্র ১৮ বছর ৬৭ দিন বয়সে।

আরও পড়ুন: দীপাবলিতে দেশজুড়ে ব্যাপক কেনাকাটা! বিক্রি ৫ লক্ষ কোটি টাকার পণ্য, মুখে হাসি ব্যবসায়ীদের

এমতাবস্থায়, আগামী ১৪ নভেম্বর ইন্দোরে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে বিহার T20 দলের অধিনায়কত্ব করার সময় বৈভব সূর্যবংশী শুধু ভারতীয় রেকর্ডই নয়, বরং বিশ্বরেকর্ডও ভাঙবেন। আর এই কারণেই ওই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।