অসমের জোহা রাইস থেকে বাংলার সন্দেশ! বন্দে ভারত স্লিপারে কী কী খাবার মিলবে? জানালেন রেলমন্ত্রী

Published on:

Published on:

Vande Bharat Sleeper Food & Timetable Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজ থেকে চালু হল দেশের প্রথম স্লিপার বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন । হাওড়া থেকে কামাখ্যা অব্দি এই দীর্ঘ পথ এবার আরও কম সময়ে পাড়ি দেওয়া যাবে এই ট্রেনের মাধ্যমে। ১৭ জানুয়ারি মালদা থেকে বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের মঞ্চ থেকেই ট্রেনের রুট, সময়সূচির পাশাপাশি যাত্রীদের জন্য কী কী খাবার থাকবে, তা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

ট্রেনে (Vande Bharat Sleeper) কী কী খাবার মিলবে?

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই স্লিপার বন্দে ভারত ট্রেনে থাকছে অসম ও বাংলার ঐতিহ্যবাহী খাবার। অসম থেকে ছাড়লে যাত্রীদের জন্য থাকবে অসমের খাবার, হাওড়া থেকে ফিরতি পথে পরিবেশন করা হবে বাংলার খাবার।
অসমের খাবারের মধ্যে থাকবে – জোহা রাইস, মাটি মোহর ডাল, আর বাংলার খাবারের মধ্যে থাকবে – ছোলার ডাল, ঝুরি ঝুরি ভাজা আলু, সন্দেশ, নারকেল বরফি

পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি

এই স্লিপার বন্দে ভারত ট্রেনটি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের একটি বড় উদাহরণ। ট্রেনটির তিনটি গুরুত্বপূর্ণ সিস্টেম—

  • বগি
  • প্রপালশন সিস্টেম
  • ভেহিকেল কন্ট্রোল সিস্টেম

এগুলো সম্পূর্ণভাবে দেশের মধ্যেই ডিজাইন ও তৈরি করা হয়েছে। ফলে এটি একটি পুরোপুরি দেশীয় ট্রেন সেট।

উন্নত নিরাপত্তা ও যাত্রীবান্ধব ব্যবস্থা

যাত্রী নিরাপত্তার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ট্রেনে রয়েছে –

  • দেশীয় অটোমেটিক ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’
  • জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক যোগাযোগের জন্য ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেম

Govt to bring new act to stop fake news.

আরও পড়ুনঃ মমতার বিরুদ্ধে ১০০ কোটির মামলা, জিতলে কী করবেন ওই টাকায়? স্পষ্ট জানালেন শুভেন্দু

স্লিপার বন্দে ভারতের টাইম টেবিল

রেল সূত্রে প্রকাশিত সূচি অনুযায়ী –

  • ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper)
    হাওড়া ছাড়বে: সন্ধ্যা ৬টা ২০ মিনিট
    কামাখ্যা পৌঁছবে: পরের দিন সকাল ৮টা ২০ মিনিট
  • ২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper)
    কামাখ্যা ছাড়বে: সন্ধ্যা ৬টা ১৫ মিনিট
    হাওড়া পৌঁছবে: পরের দিন সকাল ৮টা ১৫ মিনিট