মনরেগার বদলে চালু হয়েছে জি রাম জি প্রকল্প! পুরনো জব কার্ড আর চলবে কিনা জানুন

Published on:

Published on:

VB-G Ram G scheme started will old MGNREGA job card still be vaild
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ১ জুলাই, বুধবার থেকে সারা দেশে ভিবি জি রাম জি প্রকল্প (VB-G Ram G Scheme) কার্যকর হয়েছে। মনরেগার বদলে আসা এই নতুন প্রকল্পে ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই শ্রমিকদের দৈনিক মজুরিও বাড়ানো হয়েছে। এদিকে অনেকের প্রশ্ন, মনরেগার পুরনো জব কার্ড (MGNREGA Job Card) কি আর চলবে? চললেও আর কতদিন?

ভিবি জি রামজি প্রকল্প চালু! পুরনো জব কার্ডের কী হবে? (VB-G Ram G Scheme)

ভিবি জি রামজি প্রকল্প চালু হওয়ার পর অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষত মনরেগার পুরনো জব কার্ড আর চলবে কিনা, ভিবি জি রাম জি প্রকল্পের জন্য নতুন জব কার্ড করতে হবে কিনা এই প্রশ্নগুলি অনেককেই ভাবাচ্ছে।

আরও পড়ুনঃ গাড়িতে বস্তা ভর্তি ঘুষের টাকা, আসত এক তৃণমূল বিধায়কের ঠিকানায়! প্রাথমিকের চার্জশিটে বিস্ফোরক CBI

এই বিষয়ে কেন্দ্রীয় সরকার পরিষ্কার জানিয়েছে, যতদিন না সংশ্লিষ্ট দফতরের তরফে নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড ইস্যু হচ্ছে, ই-কেওয়াইসি সম্পন্ন হওয়া পুরনো মনরেগা জব কার্ডগুলি সম্পূর্ণ বৈধ থাকবে। অর্থাৎ যাদের কাছে মনরেগার পুরনো জব কার্ড রয়েছে তাঁদের চিন্তা নেই। সেগুলির মাধ্যমে ভিবি জি রাম জি প্রকল্পের ১২৫ দিনের কাজের সুবিধা পাওয়া যাবে।

গতকাল থেকে বাংলাতেও কেন্দ্রীয় সরকারের ভিবি জি রাম জি প্রকল্প চালু হয়েছে। পঞ্চায়েত দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ভিবি জি রাম জি তথা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) শুরু হতে চলেছে। এতে উপকৃত হবেন রাজ্যের আড়াই কোটির বেশি জব কার্ড হোল্ডার।

VB-G Ram G scheme latest update by minister Dilip Ghosh

কেন্দ্রীয় সরকারের নতুন ভিবি জি রাম জি প্রকল্পের উদ্দেশ্য হল গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার করা। কেন্দ্রের প্রস্তাবিত আইন অনুসারে, এই স্কিমে ৬০ শতাংশ টাকা কেন্দ্র বরাদ্দ করবে ও বাকি ৪০ শতাংশ অর্থ বরাদ্দ করবে রাজ্য সরকার।