বাংলাহান্ট ডেস্ক : গরমে তেল মশলাদার নয়, বরং হালকা খাবারই পছন্দ সকলের। পেট ঠাণ্ডা থাকবে, এমন খাবারই (Recipe) গরমের সময় খোঁজেন সকলে। অনেকেই আছেন যারা মাছ, মাংস ছেড়ে নিরামিষ খাবার খান গরমে। এমনই একটি খাবার হল মুগ পোস্ত।
মুগ পোস্তর সহজ রেসিপি (Recipe)
গরমের দুপুরে হালকা নির্ঝঞ্ঝাট রেসিপির খোঁজ করলে মুগ পোস্ত একেবারে আদর্শ। ডালের বড়া আর পোস্তর মেলবন্ধনে এই রান্না গরমের পাশাপাশি অন্যান্য সময়েও দারুণ জমবে। মুগ পোস্ত পেট যেমন ঠাণ্ডা রাখবে তেমনই খেতেও মুখরোচক।

মুগ পোস্তর উপকরণ:
ঝিঙে- ৫০০ গ্রাম
মুগডাল- ১ কাপ
পোস্ত- আধ কাপ
কালো জিরে- ১ চা চামচ
শুকনো লঙ্কা- ২ টি
কাঁচালঙ্কা- ৪-৫ টি
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
সর্ষের তেল
আরও পড়ুন : লাগবে না ভোটার স্লিপ, বাড়ি বসেই এই পদ্ধতিতে জেনে নিন নিজের পার্ট এবং সিরিয়াল নম্বর
মুগ পোস্তর প্রণালী: প্রথমে কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখা মুগডাল ১ টি কাঁচালঙ্কা দিয়ে বেটে নিতে হবে। এরপর নুন এবং কালো জিরে দিয়ে ঢেকে রেখে দিতে হবে। আরও ২ টি লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিতে হবে। অন্যদিকে ঝিঙে (Recipe) ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে বাটা মুগডাল থেকে বড়া বানিয়ে ভেজে নিতে হবে।
আরও পড়ুন : ৪ মে নৈশভোজ, এজলাসেই কমিশনের আইনজীবীকে আমন্ত্রণ কল্যাণের, কী বললেন বিচারপতি বাগচী?
এবার ওই তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর ১ টেবিল চামচ ডালবাটা এবং পোস্ত বাটা দিয়ে পরিমাণ মতো চিনি আর কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। খানিকটা জল দিয়ে ভেজে রাখা ডালের বড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। নামানোর আগে কাঁচা সরষের তেল ছড়িয়ে পরিবেশন করতে হবে।













