বাংলা হান্ট ডেস্ক: বাসের ভেতরে বসার জায়গা নেই এক ফোঁটা। পাশাপাশি উপচে উঠেছে ভিড়। তবুও স্কুল পৌঁছতে দেরি হয়ে যাবে বলে, ভিড় বাসে চেপে স্কুলের উদ্দেশ্যে রওনা হল পড়ুয়ারা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে (Viral Video) এমনই দৃশ্য দেখা গিয়েছে। পাশাপাশি সেই ভিডিওতে দেখা যায়, ওই ভিড় বাসের সিঁড়ি থেকে কেউ ঝুলে পড়েছে। আবার কেউ বাসের ছাদ চড়ে বসেছে। পড়ুয়াদের এই স্কুল যাত্রায় ভয়াবহ ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। [যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট]।
View this post on Instagram
বাসে স্কুল পড়ুয়াদের বিপজ্জনক যাত্রা, ভাইরাল ভিডিও (Viral Video)
‘বার্মারআপডেট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও টি পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, ভিড় বাসে করে ঝুলে ঝুলে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। কেউ বাসের পাদানি থেকে বাইরে ঝুলে পড়েছে। আবার দু’-তিন জন আবার বাসের ছাদে ওঠার সিঁড়ি ধরে ঝুলছে (Viral Video)।

আরও পড়ুন: উৎসবের মরশুমে রেলের উপহার! পৌষমেলার জন্য হাওড়া থেকে স্পেশাল ট্রেন, জেনে নিন সময়সূচি
বাসের ছাদেও উঠে বসে পড়েছে অনেকে। ঘটনাটি রাজস্থানে ঘটেছে বলে ভিডিও থেকে জানা যায়। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিতর্কে সৃষ্টি হয় সমাজ মাধ্যমে। এই ভিডিও দেখে এক নেটাগরিক জানান, এমন বিপদজনকভাবে যাত্রা করলে যে কোন মুহূর্তে পথ দুর্ঘটনা সম্মুখীন হতে পারেন স্কুল পড়ুয়ারা।
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অধিকাংশের দাবি, স্কুল বাসের সংখ্যা বেশি নয়। বেসরকারি বাসগুলিতে মাঝেমধ্যে প্রয়োজন এর চেয়ে বেশি যাত্রী তুলে নেওয়া হয়। আর যাত্রীরা তাড়াহুড়ো থাকার কারণে এই ভাবেই যাতায়াত করে থাকছেন।
তবে ঘটনাটি কোথায় ঘটেছে সেটি এখনো জানা যায়নি। কিন্তু এই বিষয়ে বহু নেটিজেন উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি এই ভাইরাল ভিডিওটি লক্ষাধিক ভিউস পেয়েছে সমাজ মাধ্যমে (Viral Video)।












