বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একটি রান চেজ এবং ফের একবার ভারতীয় দলের (Indian Cricket Team) নায়ক বিরাট কোহলি (Virat Kohli)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) ২৯৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ফের একবার পরিচিত ছন্দে দেখা গেল প্রাক্তন ভারতীয় অধিনায়ককে। সেইসঙ্গে দলের সহজ জয়ের দিন গড়ে ফেললেন একগুচ্ছ চমকপ্রদ রেকর্ড।
গতকাল নিন্দুকদের তার সেঞ্চুরির আগে স্বার্থপর ব্যাটিংয়ের অভিযোগকে স্টেপ আউট করে গ্যালারিতে ফেলেন কোহলি। অসাধারণ ছক্কা মেরে পৌঁছে যান ৯৪ থেকে ১০০ রানের ব্যক্তিগত স্কোরে। দলকে জেতানো এই অসাধারণ ইনিংসে কোহলি শেষপর্যন্ত ৮৮ বলে ১৩৯ রান করে অপরাজিত ছিলেন। তিনি মেরেছিলেন ১০ টি চার ও ৯ টি ছক্কা।

এদিন শচীন টেন্ডুলকারকে টপকে দ্রুততম ক্রিকেটার হিসেবে তিনি ১৫,০০০ ওডিআই রানের মাইলফলক স্পর্শ করেন। কেবলমাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করার কীর্তি গড়েছেন। এটি ছিল ওডিআই ফরম্যাটে তার ৫৫ তম শতরান এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬ তম সেঞ্চুরি। তবে এই রেকর্ডগুলোর পাশাপাশি তিনি একটি বিশেষ কাজ করে দেখিয়েছেন যা আজ পর্যন্ত কোনও ক্রিকেটার করতে পারেননি।
আরও পড়ুন: ব্যাট হাতে অনবদ্য শতরান! রোহিত শর্মার রেকর্ড ভেঙে ভারতীয়দের তালিকায় শীর্ষে শুভমান গিল
ফরম্যাট নির্বিশেষে দলের জয়ের সময় শতরান করার ক্ষেত্রে তিনি করে ফেলেছেন মোট ৬০ টি শতরান। অর্থাৎ তার করা ৮৬ টি শতরানের মধ্যে ৬০ বারই ভারতীয় দল জয়ের মুখ দেখেছে। বিশ্ব ক্রিকেটে তিনিই প্রথম ক্রিকেটার যিনি দলের জয়ের ক্ষেত্রে ৬০ টি সেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করেছেন।
আরও পড়ুন: শতরান করেও ম্যাচের সেরা হতে পারলেন না কোহলি বা শুভমান গিল! সামনে এলো বড় কারণ
তার আগে এই বিশেষ তালিকায় ৫০ টি শতরান করার রেকর্ড অতিক্রম করেছিলেন কেবলমাত্র দুই জন ক্রিকেটার। প্রথমজন হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও অধিনায়ক রিকি পন্টিং। সব ফরম্যাট মিলিয়ে দলের জয়ের ক্ষেত্রে মোট ৫৭ টি শতরান করেছিলেন অজি কিংবদন্তি। তারপরে এই তালিকায় আসেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। তার ১০০ টি শতরানের মধ্যে ৫৩ টি-র ক্ষেত্রেই জয় পেয়েছে ভারতীয় দল।













