কলেজ ছাত্রীরা পাবে ৫০ হাজার টাকা! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Updated on:

Updated on:

WB Budget 2026 unmarried girl college students will get 50 thousand Rupees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার বিধানসভায় বাজেট (WB Budget 2026) পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। শিক্ষা থেকে চাকরি, এদিন একাধিক খাতে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। তাতে চওড়া হয়েছে রাজ্যবাসীর মুখের হাসি।

বাজেটে একাধিক জনমুখী ঘোষণা অর্থমন্ত্রীর | (WB Budget 2026)

এদিন অর্থমন্ত্রী বলেন, নতুন সরকারের লক্ষ্য হল বিকশিত ভারত। একইসঙ্গে জানান, রাজ্যের সকল চালু সামাজিক প্রকল্প জারি থাকবে। এরপরেই একের পর এক ঘোষণা শুরু করেন তিনি।

আরও পড়ুনঃ প্রথম বাজেটেই মাস্টারস্ট্রোক, ১ লক্ষ সরকারি চাকরি ও ৩৩% মহিলা কোটা

এবারের বাজেটে রাজ্যের পড়ুয়াদের জন্য একাধিক ঘোষণা হয়েছে। মেয়েদের মধ্যে শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ ও ফলতায় মহিলা কলেজ স্থাপন করবে সরকার। সেই সঙ্গেই সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে।

এছাড়া সরকারি ও সরকার পোষিত কলেজে পঠনপাঠনকারী অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এর সঙ্গেই সরকারি ও সরকার পোষিত কলেজের পড়ুয়া, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

WB Budget 2026

এদিন রাজ্যের শিক্ষিত বেকার যুবদের জন্য নয়া প্রকল্পের ঘোষণা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের জন্য ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এর আওতায় গ্র্যাজুয়েট বেকারদের মাসে মাসে ৩ হাজার টাকা এবং বাকিদের ২ হাজার টাকা করে দেবে সরকার। যাদের পরিবারের আয় বার্ষিক ১ লক্ষের কম ও যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীরা এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

এইসব ঘোষণার পাশাপাশি এদিন রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডদের বেতন বৃদ্ধি এবং বিধবা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন বৃদ্ধির ঘোষণা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ডদের মাসিক বেতন ২ হাজার টাকা বাড়ানো হয়েছে এবং বিধবা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসিক পেনশন ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।