কোন জেলায় কত জন কাউন্টিং অবজার্ভার? ভোটগণনার আগে তালিকা প্রকাশ কমিশনের

Published on:

Published on:

WB Counting Observers List Released Before Vote Counting
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটগণনা ঘিরে কোনও রকম ঝামেলা বা বিতর্ক এড়াতে এবার আগেভাগেই বড় প্রস্তুতি নিয়ে ফেলেছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের প্রায় সব বিধানসভা আসনের ভোটগণনা শুরু হওয়ার আগে কোথায় কত জন গণনা পর্যবেক্ষক (WB Counting Observers) থাকবেন, সেই পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। শুধু গণনার কাজ নয়, নিরাপত্তা ও আইনশৃঙ্খলার উপরেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

গণনা পর্যবেক্ষক তালিকা (WB Counting Observers)

সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি বিধানসভা আসনে ভোটগণনা হবে। যদিও কমিশনের প্রকাশ করা তালিকায় ২৯৪টি আসনের উল্লেখ রয়েছে। সেই হিসাব অনুযায়ী রাজ্য জুড়ে মোট ৪৩২ জন গণনা পর্যবেক্ষক (WB Counting Observers) নিয়োগ করা হয়েছে। তাঁদের মূল দায়িত্ব থাকবে ভোটগণনার পুরো প্রক্রিয়া নজরে রাখা এবং প্রয়োজনে গণনাকর্মীদের সাহায্য করা।

জেলার ভিত্তিতে দেখলে সবচেয়ে বেশি গণনা পর্যবেক্ষক (WB Counting Observers) রাখা হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ৩৩টি আসনের জন্য মোট ৪৯ জন পর্যবেক্ষক থাকছেন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। ওই জেলায় ৩১টি আসনের জন্য ৪৫ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

কলকাতার উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট ১১টি আসনে থাকছেন ১২ জন পর্যবেক্ষক। অন্যদিকে সবচেয়ে কম পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে আলিপুরদুয়ারে। সেখানে পাঁচটি আসনের জন্য মাত্র ছ’জন পর্যবেক্ষক রাখা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনাকক্ষ রয়েছে, সেখানে অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার নিয়োগ করা হয়েছে। সব মিলিয়ে এ বার ১৬৫ জন অতিরিক্ত পর্যবেক্ষক থাকছেন। তাঁরা আগে থেকে থাকা পর্যবেক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।

শুধু গণনার কাজই নয়, গণনাকেন্দ্রের নিরাপত্তা ও আশপাশের পরিস্থিতির উপর নজর রাখার জন্য আলাদা করে পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করছে কমিশন। রাজ্য জুড়ে মোট ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক (WB Counting Observers) থাকবেন বলে জানানো হয়েছে।

Strict instructions from Mamata-Abhishek before West Bengal Election Result

আরও পড়ুনঃ কোথায় কে দায়িত্বে? ফল ঘোষণার আগেই তড়িঘড়ি তালিকা দিল তৃণমূল

কমিশনের নির্দেশ অনুযায়ী, এই পুলিশ পর্যবেক্ষকেরা (WB Counting Observers) গণনাকক্ষের ভিতরে ঢুকতে পারবেন না। তাঁদের দায়িত্ব থাকবে কেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানো এবং প্রয়োজন হলে অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা।