একধাক্কায় বাড়াল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা, এবার থেকে কারা কত পাবেন? বাজেটে বড় ঘোষণা

Published on:

Published on:

lakshmir bhandar(10)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জল্পনাই সত্যি হল। ভোটমুখী রাজ্যে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। একধাক্কায় ৫০০ টাকা বাড়াল রাজ্য সরকার। বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্য বাজেটে এই প্রকল্পের আওতায় অনুদান বাড়তে চলছে বলে ধারণা করা হচ্ছিল। সেটাই সত্যি হল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ভোটের বৈতরণী পার করতে এবারেও মমতা সরকারের বড় ‘তুরুপের তাস’ হতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডারই।

বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ | Lakshmir Bhandar

বর্তমানে যে ১০০০ বা ১২০০ টাকা দেওয়া হয়, তা বাড়িয়ে ১৫০০ থেকে ১৭০০ করা হল। মাসিক ৫০০ টাকা করে বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। উল্লেখ্য, রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১৭০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১৫০০ টাকা করে পাবেন।

বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে চলেছে বলে মনে করা হচ্ছিল। অবশেষে বাজেটে এল সুখবর।

Lakshmir Bhandar(9)

বিস্তারিত আসছে…