বাংলা হান্ট ডেস্কঃ সুইগি (Swiggy), জোম্যাটোর (Zomato) মতো ফুড ডেলিভারি সংস্থায় কাজ করেন বহু কর্মী। অর্ডার দেওয়া খাবার কাস্টমারের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য রয়েছেন হাজার হাজার ডেলিভারি বয়। এবার সেই সকল কর্মীদের নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বড় নির্দেশ দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।
সুইগি-জোম্যাটো নিয়ে কী নির্দেশ অর্জুনের? | (Arjun Singh)
বুধবার পার্ক স্ট্রিটের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী অর্জুন। সেখানে ট্রাম পরিষেবা, বাস পরিষেবা নিয়ে বেশ কিছু ঘোষণা করেন তিনি। সেই সঙ্গেই সুইগি, জোম্যাটোর মতো অ্যাপ নির্ভর ফুড ডেলিভারি সংস্থাগুলিকে একটি নির্দেশ দেন।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে আবহাওয়ার ‘খেল’ শুরু! আজ ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, উইকেন্ডের পূর্বাভাস জানুন
অর্জুন বলেন, সুইগি, জোম্যাটোর মতো সংস্থাগুলিকে তাদের কর্মীদের পিএফ, ইএসআইয়ের সুবিধা দিতে বলা হয়েছে। প্রত্যেক সংস্থাকেই কর্মচারীদের ক্ষেত্রে এই সুবিধা প্রদান করতে বলা হয়েছে। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
পরিবহণমন্ত্রী তথা শ্রমমন্ত্রী বলেন, কর্মীরা যদি কখনও কোনও দুর্ঘটনার শিকার হন, তাহলে পিএফ, ইএসআই থাকলে অনেকটা সুবিধা পেতে পারেন। এই প্রসঙ্গে তারাতলা কাণ্ডের কথা টেনে বলেন, এই ঘটনায় দেখা গিয়েছিল, মাত্র একজন কর্মী পিএফ, ইএসআইয়ের সুবিধা পেতেন। এগুলি যদি থাকে তাহলে শ্রম দফতরের তরফে প্রচুর সুবিধা মেলে।

সুইগি, জোম্যাটো কর্মীদের নিয়ে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি গতকাল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা নিয়েও বেশ কিছু ঘোষণা করেছেন অর্জুন। মন্ত্রী জানান, দক্ষিণেশ্বর ও কালীঘাটের মধ্যে ট্রাম পরিষেবা শুরু হবে। সেই সঙ্গেই রাজারহাট-নিউটাউনেও ট্রাম চলাচল শুরু করবে। রাস্তায় দুর্ঘটনা ও যানজট এড়াতে ট্রাম চলাচলের নিয়মে বড় বদল আনার কথাও জানিয়েছেন তিনি।
এছাড়া অর্জুন জানান, সরকারি বাসের ঘাটতি মেটাতেও তৎপর রাজ্য সরকার। শীঘ্রই আরও ৪৭০টি নতুন সরকারি বাস আনার চেষ্টা করা হচ্ছে বলে ঘোষণা করেছেন তিনি।













