মাধ্যমিকের ফল দেখার ওয়েবসাইট ঘোষণা, কোথায় চেক করবেন জানাল পর্ষদ

Published on:

Published on:

WBBSE result update when will it be released where to check
Follow

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBBSE)। পরীক্ষা শেষে ৯০ দিনের মাথায় ফল প্রকাশ হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। আগামী চার মে রাজ্য বিধানসভার ফল ঘোষণা। এরপর প্রকাশ পাবে মাধ্যমিকের রেজাল্ট। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এ বিষয়ে জানানো হয় যে কোন ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট অনলাইনে দেখতে পারবেন।

মাধ্যমিক রেজাল্ট আপডেট, কবে বেরোবে? কোথায় দেখবেন (WBBSE)

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদের (WBBSE) তরফ থেকে জানানো হয়, ৮ মে সকাল ৯:৩০ মিনিটে ফল ঘোষণা করবেন সভাপতি। এরপর সকাল ১০:১৫ থেকে অনলাইনে ফল দেখা যাবে। পাশাপাশি সকাল দশটায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। সেখান থেকেই সংগ্রহ করে নেবে মার্কশিট গুলো স্কুলগুলি।

WBBSE result update when will it be released where to check

আরও পড়ুন: ফের যাত্রী ভোগান্তি হাওড়া ডিভিশনে! টানা চারদিন বাতিল একাধিক ট্রেন

ওয়েবসাইটে সকল পরীক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন। এরজন্য পরীক্ষার্থীদের www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in -এ গিয়ে অনলাইনে দেখতে হবে রেজাল্ট । এছাড়াও ২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল।

তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই। তবে পর্ষদের সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হওয়ার পরেই খুব দ্রুত খাতা দেখার কাজ শুরু হয়।  গত নভেম্বর থেকে যে ভাবে শিক্ষকেরা এসআইআর-সহ নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন সেখানে আশঙ্কা ছিল পরীক্ষা শেষ করা এবং ফলপ্রকাশে দেরি হতে পারে। কিন্তু যে ভাবে সময়ের মধ্যে সব খাতা জমা পড়ে গিয়েছিল তাতে আশা প্রকাশ করা গিয়েছিল যে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।

পাশাপাশি এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান পরীক্ষক জানান, অনেক সমস্যা মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশ করা একটা চ্যালেঞ্জ ছিল। তবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি যেন সঠিক সময়ে ফল প্রকাশ করা যায় (WBBSE)