AI ব্যবহার করে মাধ্যমিকে টুকলির চেষ্টা! অভিযোগ সামনে আসতেই কড়া অ্যাকশন মধ্যশিক্ষা পর্ষদের

Published on:

Published on:

WBBSE takes strict action against cheating using AI on Madhyamik 2026
Follow

বাংলা হান্ট ডেস্ক:আবার মাধ্যমিকে এআই ব্যবহার করে টুকলির চেষ্টা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। বাতিল করা হয়েছে তিন পরীক্ষার্থীর পরীক্ষা। মাধ্যমিক(Madhyamik 2026) পরীক্ষায় এআই ব্যবহার করে টুকলির চেষ্টার অভিযোগে পূর্ব বর্ধমানে (Purba Bhardhaman) উত্তেজনা ছড়িয়েছে। পর্ষদের নিয়ম মেনে বাতিল করা হয়েছে তাদের পরীক্ষা।

AI এর ব্যবহার করে মাধ্যমিকে(Madhyamik 2026) টুকলি

জানা গেছে যে এই তিন পরীক্ষার্থী, তিনটি আলাদা পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিচ্ছিলেন। একজন গলসির সাঁকো সি এস স্কুলের পড়ুয়া। তিনি গলসির কালীমতি দেবী স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন। অন্য জন বুধবার উচালন হাই স্কুলে ধরা পড়েন। তিনি সেহেরাবাজার সি কে স্কুলের পরীক্ষার্থী এবং তৃতীয় জন কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয়ে ধরা পড়েন। তিনি কাটোয়ার কে ডি ইনস্টিটিউট-এর পরীক্ষার্থী। তাকে মোবাইলসহ আটক করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই কারণে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হয়। তবুও নজরদারির ফাঁক গলে কয়েকজন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ভিতরে ঢুকে পড়ে, বলে জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার কনভেনার অমিত কুমার ঘোষ।

আরও পড়ুন:ভারতে বেকারত্বের হার! গ্রামে-শহরে বাড়ছে কর্মসংস্থান, সামনে এল সরকারি পরিসংখ্যান

জানা গেছে গলসির ঘটনায় ওই পরীক্ষার্থী ফোনে স্ক্যান করে একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর সংগ্রহ করেছিল এবং তা খাতায় লিখছিল। যদিও পরে পরীক্ষকের নজরে বিষয়টি আসতে তাকে আটক করা হয়। পর্ষদের নিয়ম মেনে বাতিল করা হয়েছে তার পরীক্ষা।

আরও পড়ুন:সাইবার প্রতারণার শিকার প্রাক্তন সিপি মনোজ বর্মার পুত্র! খুইয়েছেন হাজার হাজার টাকা

WBBSE takes strict action against cheating using AI on Madhyamik 2026

মাধ্যমিকে নকল করার জন্য এআই-এর ব্যবহার সত্যিই খুব উদ্বেগজনক। এতে শিক্ষার মান আরও নামছে। ক্ষতি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের। এআই ব্যবহার করে এই টুকলি, শিক্ষা মহলকে যথেষ্ট চিন্তায় ফেলে দিয়েছে। আর পরীক্ষা কেন্দ্রে এই ধরনের টুকলির ঘটনা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে এখনো সচেতনতার অভাব রয়েছে, তার জন্যই বারবার এইরকম ঘটনা ঘটছে।