উচ্চ মাধ্যমিক নিয়ে বড় আপডেট! অনলাইন ক্লাস বাধ্যতামূলক হতে চলেছে

Published on:

Published on:

WBCHSE big change in higher secondary education system online classes to start this year
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে বেশ কিছু নতুন বিষয় যুক্ত হচ্ছে। এই উচ্চ মাধ্যমিক স্তরে দক্ষতাভিত্তিক ও সময়োযোগী শিক্ষাকে গুরুত্ব দিতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফ থেকে (WBCHSE)। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে আরও আগ্রহ জন্মাবে বলে মনে করা হচ্ছে।

উচ্চ মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থায় বড় বদল চলতি বছরেই অনলাইন ক্লাস শুরু (WBCHSE)

এই বিষয়ে কাউন্সিল অ্যাসিন্ট কোর্স এবং কাউন্সিল টট কোর্স এই দুই ব্যবস্থার অধীনে নতুন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোর্সের আওতায় স্কুলের সময় বাইরে অনলাইনে নিয়মিত ক্লাস নেওয়া হবে বলে তালিকায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এন্ড ডেটা সাইন্স অ্যাপ্লিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও সাইবার সিকিউরিটির মতন বিষয় (WBCHSE)।

WBCHSE big change in higher secondary education system online classes to start this year

আরও পড়ুন: দোলের দিন সকালে চলবে না মেট্রো! কখন ছাড়বে প্রথম ও শেষ পরিষেবা জানুন সময়সূচি

এর ফলে ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি নির্ভর বিষয়গুলির ওপর পড়ার আগ্রহ জন্মাবে। পাশাপাশি অতিরিক্ত প্রশিক্ষণের সুযোগ পাবেন তারা। এছাড়াও, কাউন্সিল টট কোর্সেস এর অধীনে বেশ কিছু নতুন প্রকল্পভিত্তিক বিষয় চালুর পরিকল্পনা করেছে সংসদ৷ এই সংশ্লিষ্ট বিষয়গুলির পাঠদান সরাসরি সংসদের তত্ত্বাবধানে হবে।

তাছাড়াও মূল পাঠ্যক্রমের অংশ হিসেবে বিষয়গুলি অনলাইনেই পড়ানো হবে। প্রয়োজন হলে জেলাভিত্তিক অফলাইন ক্লাসের ব্যবস্থাও করা হতে পারে। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে স্কুলগুলি এই বিষয় পড়ানোর জন্য আবেদন করতে হবে এবং আগ্রহী শিক্ষার্থীদের নাম নথিভুক্ত করতে হবে।

কিন্তু কোন স্কুলে কোন বিষয় নির্বাচিত হচ্ছে, তার পৃথক তথ্যভান্ডার তৈরি করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাঠদানের জন্য যোগ্য ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের নিয়োগ করা হবে। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিদায়ী সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “আমরা বেশ কিছু নতুন বিষয় ঐচ্ছিক হিসাবে পড়াতে চলেছি। এটি সরাসরি অনলাইনে পড়ুয়াদের বিশেষজ্ঞদের দিয়ে পড়াবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এ ছাড়াও বেশ কিছু চালু বিষয়ের জনপ্রিয়তা বাড়াতে অনলাইন শিক্ষার ব্যবস্থা (WBCHSE)।”