বাংলা হান্ট ডেস্ক: বঙ্গে চলছে ভোটের আবহ। এই ভোটের আবহের মধ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। বুধবার সংসদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিকে চতুর্থ অর্থাৎ শেষ সেমিস্টারের ফল প্রকাশ করা হবে। সকাল দশটায় সাংবাদিক বৈঠক করার পর ফল প্রকাশ হবে। পাশাপাশি সকাল ১১টা থেকে অনলাইনে নিজে তার রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।
উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের দিন চূড়ান্ত, ঘোষণা সংসদের (WBCHSE)
বুধবার একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, ১৪ মে সল্টলেক এর বিদ্যাসাগর ভবনে সকাল ১০.৩০ নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি ১১ টা থেকে অনলাইনে পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন (WBCHSE)।

আরও পড়ুন: ভোটার আইডি হারালেও সমস্যা নেই, এই কার্ডগুলো নিয়েই ভোট দিন
কোন কোন সাইটে এই পরীক্ষার ফল দেখা যাবে সেই বিষয়ে শিক্ষা সংসদের তরফ থেকে এখনই কিছু জানানো হয়নি। তবে সংসদের ওয়েবসাইটে এই নিয়ে পড়ে বিস্তারিত তথ্য জানানো হবে। প্রসঙ্গত এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, গত ১২ ফেব্রুয়ারি।
তাছাড়া এবছর থেকেই শুরু হয়েছে সেমিস্টার মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চতুর্থ সেমিস্টারের পাশাপাশি তৃতীয় সেমিস্টারে যারা সাপ্লি পেয়েছিলেন তাদেরও পরীক্ষা নেওয়া হয় এই সময়। পাশাপাশি পুরনো বার্ষিক পদ্ধতিতেও এ বছর পরীক্ষা নেওয়া হয়েছে।
সব মিলিয়ে এ বছর উচ্চমাধ্যমিকে পরীক্ষা দেয় ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী। পাশাপাশি এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে আগামী ৮ মে। অর্থাৎ মাধ্যমিকের ফল প্রকাশের ছয় দিনের পর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। সব মিলিয়ে বাংলার ভোটের ফল প্রকাশের পরই প্রকাশ পেতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (WBCHSE)।












