শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত! নতুন নির্দেশিকা জারি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

Published on:

Published on:

WBCHSE issues new guideline on school teacher leave during HS third semester
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার (HS Third Semester)। আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পরীক্ষা। তার আগে শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে নয়া নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষা চলাকালীন তাঁদের ছুটি মঞ্জুরের বিষয়ে সেখানে বিস্তারিত বলা হয়েছে।

শিক্ষক-শিক্ষাকর্মীদের ছুটি নিয়ে সংসদের নির্দেশিকা | (WBCHSE)

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার চলাকালীন শিক্ষক বা শিক্ষাকর্মীদের যে কোনও রকম ছুটি মঞ্জুর করার আগে সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে আগাম অনুমতি নিতে হবে। কোনও আধিকারিক-শিক্ষক দম্পতির দু’জনেই যদি সরকারি অথবা আধা-সরকারি চাকরি করেন, তাহলে পরীক্ষার সময় তাঁদের মধ্যে শুধুমাত্র একজন ছুটি পাবেন। এর জন্য আবেদনের সঙ্গে যথাযথ অঙ্গীকারপত্র জমা করতে হবে।

আরও পড়ুনঃ আবাস যোজনায় বড় খবর! ৫৪.৫৭ লক্ষ পরিবারের হবে যাচাই,কারা পাবেন পাকা বাড়ি ?

এছাড়া কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী যে বিদ্যালয়ে চাকরি করেন সেই বিদ্যালয়টি যদি পরীক্ষাকেন্দ্র হয় এবং তাঁর নিজের ছেলে বা মেয়ে সেখানেই পরীক্ষায় বসে তাহলে সেই কর্মী কিছুতেই পরীক্ষার কোনও দায়িত্বে থাকবেন না। পরীক্ষার স্বচ্ছতার খাতিরে পরীক্ষা চলাকালীন তাঁকে একেবারে আলাদা বা বিচ্ছিন্ন থাকতে হবে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শুরু হয়ে প্রায় মাঝ অক্টোবর অবধি চলবে। সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের জন্য পরীক্ষার সূচিতে কিছু বদল আনা হয়েছে। ৬ অক্টোবর সহ আরও দু’দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ফলপ্রকাশ ৯ অক্টোবর। এর জন্য আগামী ৫ অক্টোবরের অঙ্ক, বিজনেস ম্যাথমিটিক্স অ্যান্ড স্ট্যাটিটিক্স, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, এগ্রিকালচার, বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস, সংস্কৃত, আরবি ও পার্সি বিষয়ের পরীক্ষা আগামী ১২ অক্টোবর হবে।

WBCHSE

পাশাপাশি ৬ অক্টোবর ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, সমাজবিদ্যা, ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচারের পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটা আগামী ১২ অক্টোবর হবে। ৭ অক্টোবরের রাষ্ট্রবিজ্ঞান, বায়োলজিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষা হবে আগামী ১৪ অক্টোবর।

সম্প্রতি উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রুটিনে এই বদলগুলির ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার পরীক্ষা চলাকালীন শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছুটি মঞ্জুর নিয়ে নির্দেশিকা জারি করা হল। পরীক্ষা চলাকালীন ছুটি নিতে হলে তাঁদের কী কী নিয়ম মানতে হবে সেটা সেখানে স্পষ্ট জানানো হয়েছে।