বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বিধানসভার নির্বাচনের সময় চলেই গেল। পাশাপাশি চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে তা নিয়ে সকলেই মুখিয়ে রয়েছেন। কারণ এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যথারীতি চিন্তায় রয়েছেন পরীক্ষার্থী থেকে অভিভাবক সকলে। তবে এবার উচ্চ মাধ্যমিকের (WBCHSE) সেমিস্টার হয়েছে ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মধ্যে ফল প্রকাশ করেন। তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যেহেতু রয়েছে, তাই সে কারণে রেজাল্টের সময় কিছুটা হলেও দেরি হচ্ছে।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট কবে? সম্ভাব্য তারিখ জানুন (WBCHSE)
এই বিষয়ে উচ্চমাধ্যমিকে শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, নির্বাচনের কথা মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সাথে খাতাগুলো দেখার কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সাধারণত যে সময় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হয় (WBCHSE)। সেই ধারাকে বজায় রেখেই রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় সুখবর, গরমের ছুটিতে বাড়ল স্পেশাল ট্রেন—কলকাতা থেকে ক’টি চলছে, জানুন বিস্তারিত
এদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেখানে ৮ মে প্রকাশ হতে চলেছে। অর্থাৎ ভোট প্রকাশের ফলাফলের পর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। সাধারণত মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে যায়।
তাই বিগত বছরের কথা মাথায় রেখে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মে মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১২-১৫ মে’র মধ্যে এই ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তবে প্রেস কনফারেন্স করে রেজাল্ট প্রকাশ করা হবে দুপুর সাড়ে বারোটা থেকে। তবে দুপুর দুটো থেকে ওই দিন অনলাইনে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট ও মার্কশিট দেখতে পাবেন।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সকল পরীক্ষার্থীদের হাতে তাদের পরীক্ষার মার্কশিট ভেরিফাইড প্রিন্ট কপি বিতরণ করা হবে। তাছাড়া অনলাইনে রেজাল্ট দেখার জন্য ছাত্র-ছাত্রীরা-wbresults.nic.in বা result.wb.gov.in-এ ক্লিক করতে হবে। রোল নম্বর দিলেই দেখা যাবে মার্কশিট। লিঙ্কে গিয়ে Higher Secondary (HS) Result 2026 গিয়ে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
এরপর ‘SUBMIT’ বা ‘VIEW RESULT’-এ ক্লিক করলেই মার্কশিট দেখা যাবে। সেটি ডাউনলোড করার অপশনও থাকবে। এই বিষয়ে সংসদের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা যেন শুধুমাত্র অফিসিয়াল সূত্রের উপর ভরসা করেন। এছাড়াও ভুয়ো খবর বা গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে (WBCHSE)।












