জেলা ধরে সংগঠন সাজানোর কাজ শুরু, ৪৩ ইনচার্জের নাম ঘোষণা বিজেপির

Published on:

Published on:

West Bengal BJP Appoints 43 District In-Charges
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পুরভোটের আগে দলের সংগঠন আরও শক্ত করতে চাইছে বঙ্গ বিজেপি (BJP)। সেই কারণে রাজ্যের ৪৩টি সাংগঠনিক জেলার জন্য নতুন করে ৪৩ জন ইনচার্জ নিয়োগ করা হল। দলের বিধায়ক এবং রাজ্য স্তরের নেতাদেরই বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

BJP : কোন জেলার দায়িত্ব পেলেন কে?

বঙ্গ বিজেপিতে কয়েকদিন ধরেই সংগঠনে বদল চলছে। গত শুক্রবার সাতটি জেলার সভাপতিকে সরানো হয়েছিল। এবার ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জদের নাম সামনে এল।

  • বিধায়ক সজল ঘোষকে রাজ্য বিজেপির মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
  • উত্তর নদিয়ার দায়িত্ব পেয়েছেন ফাল্গুনি পাত্র।
  • দক্ষিণ নদিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রামপদ দাসকে।
  • ফাল্গুনি পাত্র এবং রামপদ দাস দু’জনেই রাজ্য বিজেপির (BJP) সহ-সভাপতি।
  • বনগাঁর দায়িত্ব পেয়েছেন আর এক সহ-সভাপতি অমিতাভ রায়।
  • কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে অনন্ত দেব অধিকারীকে।
  • আলিপুরদুয়ারের দায়িত্ব পেয়েছেন বিধায়ক সুকুমার রায়।
  • দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে তনুজা চক্রবর্তীকে।
  • যাদবপুরের দায়িত্ব পেয়েছেন দীপাঞ্জন কুমার গুহ।
  • কাঁথির দায়িত্ব আবারও পেয়েছেন রতন দত্ত।
  • ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে সোনালি মুর্মুকে।
  • বসিরহাটের ইনচার্জ হয়েছেন দেবশ্রী চৌধুরী।

বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, কোনও নেতাকে দুটি জেলার দায়িত্ব দেওয়া হয়নি। পুরভোটের আগে দলের সংগঠন আরও ভালোভাবে সাজাতেই এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

Suvendu Adhikari and his father Sisir in BJP state committee

আরও পড়ুনঃ মোহন ভাগবতের সফরের আগেই বড় লক্ষ্য! বিজয়া দশমীর মধ্যে বাংলায় ১০০০০ শাখা RSS-এর

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যরা। সেই বৈঠকের পরের দিনই বঙ্গ বিজেপিতে (BJP) এই সাংগঠনিক পরিবর্তন করা হল।