আসবে নতুন বেঞ্চ! সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ প্রকাশ্যে

Published on:

Published on:

dearness allowance(288)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জট খুলেও খুলছেনা বকেয়া ডিএ (Dearness Allowance) মামলার। পঞ্চম পে কমিশনের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলার শেষ শুনানিতে সর্বোচ্চ জানিয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত সব অভিযোগ শুনবে সুপ্রিম কোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি৷ আট সপ্তাহ পরে হবে মামলার পরবর্তী শুনানি হবে বলে জানায় শীর্ষ আদালত।

DA মামলার পরবর্তী শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance

সূত্রের খবর, বকেয়া ডিএ মামলাটি ফের সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে আগামী ২৭শে অক্টোবর ২০২৬ তারিখে। তবে ততদিনে বেঞ্চে বদল আসবে। ৮ সপ্তাহ পর নতুন বেঞ্চ তৈরি হবে, সেই বেঞ্চের কাছে এই মামলা যাবে। কারণ মামলা যেই স্পেশাল বেঞ্চে চলছিল তার বর্তমান সদস্য বিচারপতি সঞ্জয় ক্যারল চলতি মাসেই অবসর নিচ্ছেন। সেই কারণে এরপর নয়া বেঞ্চে উঠবে ডিএ মামলা।

মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর স্পেশাল বেঞ্চে এতদিন ডিএ মামলার শুনানি হয়েছে। এবারে তা নয়া বেঞ্চে। সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো ৮ সপ্তাহের মধ্যে মনিটরিং কমিটি যে পরিপূরক রিপোর্ট দেবে, তার ওপর নির্ভর করে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পরীক্ষায় কড়া নির্দেশ! বন্ধ থাকবে কেন্দ্রের আশপাশের জেরক্সের দোকান

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে, বকেয়া কত কিস্তিতে কীভাবে মেটানো হবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত বিশেষ মনিটরিং কমিটি কমিটিতে কর্মচারী ইউনিয়নের ১০জনকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। মনিটরিং কমিটির চেয়ারপার্সন এবং এই কর্মচারীদের প্রতিনিধিরা বৈঠকে বসবে। আগামী আট সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে। সেই পরিপূরক রিপোর্টের ওপর নির্ভর করবে আদালতের পরবর্তী সিদ্ধান্ত।

dearness allowance(277)

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-র দাবিতে আইনি লড়াই লড়ছেন সরকারি কর্মচারীরা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT) এবং কলকাতা হাইকোর্টে পেরিয়ে বর্তমানে সুপ্রিম কোর্ট। এর আগেও বহুবার দেশের সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানিটি বিভিন্ন কারণে পিছিয়ে গেছে। এবারে অক্টোবর মাসে নতুন বেঞ্চে উঠতে চলেছে ডিএ মামলা।