১৭ সেপ্টেম্বর থেকে বড় অভিযান, রাজ্যজুড়ে চলবে ‘সেবা সংকল্প’, থাকছে ১০টি কর্মসূচি

Published on:

Published on:

West Bengal Government Announces Seva Sankalp Abhiyan
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবার আরও বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। তথ্য ও সংস্কৃতি বিভাগের ১১ সেপ্টেম্বরের পরিমার্জিত নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে চলবে ‘সেবা সংকল্প অভিযান’। সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং সরকারি পরিষেবা মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়াই এই অভিযানের লক্ষ্য।

West Bengal Government : ১০ কর্মসূচিতে সাজানো হয়েছে গোটা অভিযান

মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের সই করা নির্দেশিকা রাজ্যের (West Bengal Government) সব দফতরের প্রধান, পৌর কমিশনার, কলকাতা পুরনিগম এবং সব জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে।

কী কী কর্মসূচি থাকছে?

আশীর্বাদের প্রদীপ: ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সরকারি প্রকল্পের উপভোক্তা ও তাঁদের পরিবারের সদস্যরা একসঙ্গে প্রদীপ জ্বালাবেন। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে সংকল্প নেওয়া হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০,০০০টি প্রদীপ সংগ্রহ করতে বলা হয়েছে। কলকাতার গঙ্গার ঘাটে জ্বলবে ১ লক্ষ প্রদীপ। সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

আমার স্বপ্নের ভারত: ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর স্কুল ও উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে চিত্র ও বক্তৃতা প্রতিযোগিতা হবে।

নমো সেবা – অজানা কাহিনী: ১৭ থেকে ২৭ সেপ্টেম্বর জেলাস্তরে এবং ২ অক্টোবর রাজ্যস্তরে এই কর্মসূচি হবে। থাকবে সংগীত ও নাট্য পরিবেশনা।

অঞ্চন মিলন সেবা: ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি হবে।

সেবার কাহিনী: ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সরকারি প্রকল্পের উপভোক্তাদের অভিজ্ঞতার ভিডিও সংগ্রহ করা হবে।

সেবা জ্যোতি কলস যাত্রা: ৭ অক্টোবর হবে এই কর্মসূচি। এর মধ্যে রিলে দৌড় এবং সাইকেল র‍্যালি থাকবে।

সেবায় আমার যোগদান: ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ করা হবে।

সেবা সেতু অভিযান: ২ থেকে ৪ অক্টোবর ব্লক ও পুর এলাকায় বিশেষ পরিষেবা শিবির করা হবে।

সেবার রঙে, দেশের সঙ্গে: ৬ অক্টোবর জনশিল্পের মাধ্যমে এই কর্মসূচি হবে।

সেবা ফাস্ট ইনোভেশন চ্যালেঞ্জ: ৯ অক্টোবর ছাত্রছাত্রী ও তরুণদের জন্য এই কর্মসূচি হবে। সেখানে তাঁদের উদ্ভাবনী ভাবনা ও কাজ তুলে ধরার সুযোগ থাকবে।

CM Suvendu Adhikari issues strict guidelines for Durgapuja Stall

আরও পড়ুনঃ ‘অভিষেকের ভয়ে’ মুখ খোলেননি, এবার সব ফাঁস করতে চান! নিয়োগ দুর্নীতির রাজসাক্ষী হওয়ার আর্জি পার্থ-ঘনিষ্ঠ সন্তুর

প্রতিটি কর্মসূচির পরিকল্পনা, প্রস্তুতি ও অগ্রগতির খবর নিয়মিত নোডাল মন্ত্রী এবং ঊর্ধ্বতন আধিকারিকদের জানাতে হবে জেলাশাসকদের। পাশাপাশি প্রতিটি কর্মসূচির জন্য ‘Responsibility Matrix’ বা দায়িত্ব বণ্টনের তালিকা তৈরি রাখতে হবে। এতে কোন কাজ কোন দফতর করবে, তা স্পষ্ট থাকবে এবং একই কাজ বারবার হওয়া বা কোনও কাজের দায়িত্ব বাদ পড়ার সমস্যা এড়ানো যাবে (West Bengal Government)।