‘এখনই বকেয়া DA মেটান’, রাজ্যকে ৩১ মার্চের চূড়ান্ত সময় দিল সুপ্রিম কোর্ট, আর যা যা বললেন বিচারপতিরা…

Published on:

Published on:

dearness allowance(118)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বহু বছরের অপেক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance) সংক্রান্ত মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়ে দিল বকেয়া ডিএ-র ২৫% এখনই মেটাতে হবে রাজ্য সরকারকে। চূড়ান্ত রায়ে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট। ৩১ মার্চের মধ্যে মেটাতে হবে ২৫% বকেয়া ডিএ, সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ রাজ্যকে। ১৫ মে-এর মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।

ডিএ মামলার সুপ্রিম রায় | Dearness Allowance Verdict

৮ সেপ্টেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার (Dearness Allowance) চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। তারপর থেকে রায়দানের অপেক্ষায় সরকারি কর্মীরা (State Government Employees)। প্রায় চার মাস পর অবশেষে রায়দান করল সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০২২ সালে কলকাতা হাই কোর্ট সেই সময় কেন্দ্রীয় হারে ৩১ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিল। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। তারপর থেকে মামলা ঝুলছিল সুপ্রিম কোর্টে। বহু অপেক্ষার পর গত বছর ৮ সেপ্টেম্বর ওই মামলার শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টে। এত দিন রায় রিজার্ভ ছিল।

বিস্তারিত আসছে…