বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবারই অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দিতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। KMC এলাকায় বসবাসকারি অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের ০১. ০৪. ০৮ থেকে ৩১. ১২. ১৯ পর্যন্ত ৫ম বের্তন কমিশনের বকেয়া ডিএ দেওয়া শুরু হয়েছে।
বকেয়া ডিএ নিয়ে বার্তা | Dearness Allowance Dearness Relief
কলকাতা পুরসংস্থা এলাকায় পেনশনভোগীদের স্বস্তি দিয়ে রাজ্য জানিয়েছে, ব্যাঙ্ক থেকে পেনশনের ক্ষেত্রে বকেয়া DR-এর ৫০ শতাংশ দেওয়া হবে। ২০০৮ থেকে ২০১৯ সময়কালের বকেয়া মহার্ঘ ত্রাণ দেবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
আনুমানিক হিসেবের উপর ৫০ শতাংশ টাকা পেনশনভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।
এর আগে ১৩ মার্চ, এই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি হয়েছিল। কিন্তু ব্যাঙ্কগুলির কাছে অতীতে পেনশন দেওয়ার সম্পূর্ণ তথ্য না থাকায় KMC এলাকার পেনশনারদের বকেয়া DR পেনশন মেটানো সম্ভব হয়নি। ২০০৮ থেকে ২০১৯ সালের রোপা (রোপা ২০০৯) মেয়াদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে ছিল। এবার বিজ্ঞপ্তি জারি করে সেই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হল।
রাজ্য সরকারের পদক্ষেপের ফলে KMC এলাকার পেনশনারদের বকেয়া মহার্ঘ ত্রাণ নিয়ে খুশির খবর এলেও গ্রান্ট-ইন-এইডদের বকেয়া নিয়ে কোনো বিজ্ঞপ্তি সামনে আসেনি। তারা বকেয়ার টাকা পাননি এখনও। কবে হকের মহার্ঘ ত্রাণ মিলবে? এই বিষয়ে এ বার সমাজমাধ্যমে লিখল সংগ্রমী যৌথ মঞ্চের আহ্বায়ক সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন: তালাবন্ধ সাড়ে ৩ কোটির মিষ্টি হাব! এবার সেখানেই বিরাট পরিকল্পনা নতুন রাজ্য সরকারের
ফেসবুকে গ্রান্ট-ইন-এইডদের উদ্দেশে বার্তা দিয়ে ভাস্করবাবু লেখেন, “গ্রান্ট-ইন-এইডদের নোটিফিকেশনও বের হবে। SJM লড়াই করলে সফলতা আসেই। ভরসা ও ধৈর্য রাখুন। একটা অংশের সমাধান হয়েছে বাকিদেরও হবে।”













