বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী ও পার্শ্বশিক্ষকদের জন্য বড় খবর। একাধিক পদে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। কারও মাসিক বেতন ৫ হাজার টাকা, কারও ৬ হাজার টাকা এবং কিছু ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ছে। নতুন বেতন ১ অক্টোবর থেকেই কার্যকর হচ্ছে।
West Bengal Government : কার কত বেতন বাড়ল?
স্কুল শিক্ষা দপ্তরের প্লানিং অ্যান্ড বাজেট শাখা থেকে এই নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েঅছে। রাজ্য ক্যাবিনেট এবং রাজ্যপালের অনুমোদনের পরই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী—
1. প্রাথমিকের প্যারা টিচার ও এসএসকে-র সহায়ক : আগে বেতন ছিল ১১,৯৪১ টাকা। ৫ হাজার টাকা বেড়ে এখন বেতন হবে ১৬,৯৪১ টাকা।
2. উচ্চ প্রাথমিকের প্যারা টিচার ও এমএসকে-র শিক্ষক : আগে বেতন ছিল ১৫,৫২৩ টাকা। ৫ হাজার টাকা বেড়ে এখন পাবেন ২০,৫২৩ টাকা।
3. শিক্ষাবন্ধু : নতুন বেতন হয়েছে ১৪,৯৫৪ টাকা।
4. স্পেশাল এডুকেটর : বেতন বেড়ে হয়েছে ১৯,৯২৪ টাকা।
5. পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষক : ৫ হাজার টাকা বেতন বেড়ে নতুন বেতন হয়েছে ২০,২১৮ টাকা।
6. অ্যাকাডেমিক সুপারভাইজার : ৫ হাজার টাকা বাড়ার পর নতুন বেতন হয়েছে ১৮,৭৮১ টাকা।
7. পিএ-কাম-ডিইও : ৫ হাজার টাকা বেতন বেড়ে এখন পাবেন ১৯,৭৭৪ টাকা।
8. মুখ্য শিক্ষক : ৬ হাজার টাকা বেতন বেড়ে নতুন বেতন হয়েছে ২২,১৭৮ টাকা।
9. ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার : ৬ হাজার টাকা বেড়ে নতুন বেতন হয়েছে ২৫,৬৯২ টাকা।
10. ম্যানেজমেন্ট স্টাফ : এখানে বেতন বৃদ্ধির পরিমাণ বর্তমান বেতনের উপর নির্ভর করবে।
- ২৫ হাজার টাকার কম বেতন হলে ৫ হাজার টাকা বাড়বে।
- ২৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে বেতন হলে ৭ হাজার টাকা বাড়বে।
- ৪০ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে বেতন হলে ১০ হাজার টাকা বাড়বে।
স্কুল শিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব ইশা মুখোপাধ্যায় এই নির্দেশিকা জারি করেছেন। ১ অক্টোবর থেকেই এই বেতন বৃদ্ধির সুবিধা মিলবে।
বেতন বাড়লেও উঠছে প্রশ্ন
তবে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বাজেটে ঘোষণা করেছিলেন যে পার্শ্বশিক্ষক-সহ শিক্ষা কর্মী, এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন ১ আগস্ট থেকে বাড়বে। কিন্তু শেষ পর্যন্ত অক্টোবর থেকে বেতন বাড়ানো হচ্ছে।

আরও পড়ুনঃ ছাদে নামাজ পড়ার অনুমতি থাকলে দুর্গাপুজোও করতে দিতে হবে, মামলায় কী বলল হাই কোর্ট?
তাঁর বক্তব্য, সরকার (West Bengal Government) নিজেদের ঘোষণা অনুযায়ী কাজ করতে পারেনি। আগামী বাজেটে এই কর্মীদের জন্য আরও সম্মানজনক বেতন কাঠামো করার দাবি জানিয়েছেন তিনি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীও পার্শ্বশিক্ষকদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে আনার দাবি জানিয়েছেন।













