অন্নপূর্ণা যোজনায় ‘আন্ডার ইনকোয়ারি’ থাকলে অগাস্টে টাকা পাবেন? আবেদনকারীদের জন্য জরুরি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: জুলাই মাস প্রায় শেষের দিকে। অগাস্ট মাস যত এগিয়ে আসছে ততই উদ্বেগ বাড়ছে আবেদনকারীদের। পরের মাসে অন্নপূর্ণা যোজনার ভাতা মিলবে তো? জুন মাসের পর জুলাই মাসেও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা রাজ্যের অনেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তবে সকল ‘যোগ্যরা’ টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। অনেকেরই স্ট্যাটাস ‘Under Enquiry’ বা ‘Payment Pending’ দেখাচ্ছে। তাঁদের কী হবে? এই নিয়ে উদ্বেগের মাঝে আশ্বস্ত করছে শাসকদল।

অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগ কাটানোর বার্তা | Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে জানানো হয়েছে। রবিবার সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী বাসভবনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা বৈঠক করেন। সেখানে বলা হয়, অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে কোথাও কোথাও মহিলাদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছে, সেই সমস্যা সমাধানে দায়িত্ব নিতে হবে এলাকার কর্মীদের, নেতাদেরই।

বৈঠকে বলা হয়েছে, এলাকার মহিলাদের কাছে কর্মীদের বার্তা পৌঁছে দিতে হবে যে বহু ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার কাজ আন্ডার প্রসেস রয়েছে। ভেরিফিকেশনের কাজ চলছে। পদ্ধতিগত সমস্যাও রয়েছে কিছু ক্ষেত্রে। সেসব মিটে গেলেই ভাতার টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। জেলা সভাপতির এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

মহিলারা যাতে সরকারের জনহিতকর প্রকল্প থেকে কোনোভাবেই বাদ না পড়েন তা নিশ্চিত করতে বার্তা দেওয়া হয়েছে বৈঠকে। উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ চলছে এখনও। ‘যোগ্য’ বঞ্চিত আবেদনকারীদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজও একই সাথে করছে সরকার।

These women will not receive the benefit of Annapurna Yojana

আরও পড়ুন: ২১ জুলাইয়ের আগে উত্তেজনা! মঞ্চে হামলার অভিযোগ তুলে সরাসরি বিজেপিকে নিশানা মমতার

প্রশাসন সূত্রে খবর, ফর্ম ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ৩০.০৮.২৬, অর্থাৎ ৩০ অগাস্ট পর্যন্ত চলবে। যত দ্রুত সম্ভব গোটা প্রক্রিয়া শেষ করে ‘যোগ্যদের’ চিহ্নিত করে টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে। অযোগ্যদের চিহ্নিত করে বাতিল করা হবে।