হাইভোল্টেজ ২! বাজেটেই DA বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের? সামনে আপডেট

Published on:

Published on:

Government Employees(36)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং সপ্তম বেতন কমিশন চালু করার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। এদিকে বহু টানাপোড়েনের পর ডিএ মামলার শুনানি শেষ হলেও সুপ্রিম কোর্টে রায় স্থগিত (Judgement Reserved) রয়েছে। এরই মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে (Vote-on-Account) নয়া বেতন কমিশন গঠন সহ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার। সত্যিই কি তাই? কি আপডেট সামনে আসছে?

সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ দু’মাস | Government Employees

রাজ্যের দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের দাবি-দাওয়া সামনে রেখে সরকারের উপর চাপ বাড়াচ্ছে সরকারি কর্মীরা। ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের একাংশ আবার রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সেই লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারি ‘সবাই শহিদ মিনার’ স্লোগান তুলে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছেন তারা। এই আবহে চাপ নিঃসন্দেহে বাড়ছে সরকারের।

শেষ দুটি রাজ্য বাজেটের ক্ষেত্রে বাজেট পেশের সময়েই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। তাই এবারেও তেমন কিছুই হতে পারে বলে সরকারি কর্মীদের একাংশের আশা। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও রাজ্য বাজেট এবং তার আগে দু’বার ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার।

যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন, তাই সরকার চাইছে সরকারি কর্মচারীদের ক্ষোভ দমাতে। ভোটমুখী রাজ্যে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে মমতার সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবারও নির্বাচনের আগে এক কিস্তির ডিএ বাড়ানোর পথে হাঁটতে পারে সরকার। তবে সেটা ৩ শতাংশ না ৪ শতাংশ হবে, নাকি তার চেয়ে বেশি, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য সামনে আসেনি। সবমিলিয়ে এখন নজর রাজ্য বাজেটে।

আরও পড়ুন: মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে, এরই মধ্যে DA নিয়ে আরও ‘চাপ’ বাড়ছে সরকারের! হবে তোলপাড়

এদিকে জানুয়ারি মাসের শেষেই সুপ্রিম কোর্ট ডিএ সংক্রান্ত রায় দিতে পারে বলে একাধিক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে। একদিকে সুপ্রিম কোর্টের আসন্ন রায় এবং অন্যদিকে অন্তর্বর্তীকালীন বাজেটে, সব মিলিয়ে আগামী দু’মাস পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। হাইভোল্টেজ এই দুই মাসের দিকে নজর রয়েছে সরকারি কর্মীদের।