সরকারি বাসে যাত্রী হয়রানি অতীত! সরাসরি হেল্পলাইনে জানান অভিযোগ, নোট করুন নম্বর

Published on:

Published on:

West Bengal Transport Department started Government Bus Helpline Number for passengers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি বাস পরিষেবা নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের মুখে নানা অভিযোগ শোনা যায়। এবার সেগুলি দূর করতে বিশেষ ব্যবস্থা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। বিভিন্ন পরিবহণ নিগমের অধীন চালু করা হল হেল্পলাইন নম্বর (Government Bus Helpline Number)। সেই সঙ্গেই যাত্রীদের নানা অভিযোগ দ্রুত সমাধান করতে বিশেষ কন্ট্রোল রুমও চালু করা হয়েছে।

হেল্পলাইন নম্বরে ফোন করে সরাসরি জানানো যাবে অভিযোগ | (Government Bus Helpline Number)

অনেক সময় নির্দিষ্ট স্টপেজে সরকারি বাস না দাঁড়ানোর অভিযোগ ওঠে। এমনটা যাতে আর না হয় সেই কারণে এবার প্রযুক্তির সাহায্যে সরকারি বাস পরিষেবায় নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। পাশাপাশি ডিউটিতে থাকাকালীন সরকারি বাসে কন্ডাক্টরদের পোশাকে বডি ক্যামেরা লাগানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

আরও পড়ুনঃ শিক্ষক দিবসে শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা! চাকরিপ্রার্থীদের চিন্তা দূর করে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

সরকারি বাসের যাত্রী পরিষেবা নিয়ে কোনও রকম অভিযোগ উঠলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সেই লক্ষ্যে বিভিন্ন পরিবহণ নিগমের অধীন হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম তথা এনবিএসটিসির হেল্পলাইন নম্বর- ৯০৪৬২২৯০২৫।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম তথা এসবিএসটিসির হেল্পলাইন নম্বর- ৭৬৯৯৯৯৩৯৩০।

পশ্চিমবঙ্গ সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশনের হেল্পলাইন নম্বর- ৯৪৩২৫৯৭০৯৮।

কলকাতা ট্রাম ও অন্যান্য সংশ্লিষ্ট পরিষেবার হেল্পলাইন নম্বর- ৮৬৯৭৭৩৩৩৯১/ ৮৬৯৭৭৩৩৩৯২।

এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করে নির্দিষ্ট বাসস্টপে সরকারি বাস না দাঁড়ানো থেকে শুরু করে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার বা বাস পরিষেবা নিয়ে অন্যান্য যে কোনও সমস্যার অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযোগ এলেই দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রাজ্যে সরকারি বাস পরিষেবা বাড়ানোর দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে পরিবহণ দফতর। পুজোর আগেই প্রচুর এসি ও নন এসি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মার্চের মধ্যে প্রায় এক হাজার নতুন সরকারি বাস নানা রুটে চালু করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। সেই সঙ্গেই নতুন বাস রুট চালু করা ও পুরনো রুটের বাস সংখ্যা ও পরিষেবা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে দফতরের।

Government Bus helpline number

রাজ্যের পরিবহণ দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন মন্ত্রী অর্জুন সিং। যাত্রীদের সুবিধার্থে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন তিনি ও তাঁর দফতর। বিভিন্ন পরিবহণ নিগমের অধীন হেল্পলাইন নম্বর চালু করাও সেই কাজেরই প্রতিফলন।