বাংলা হান্ট ডেস্কঃ পুজোতেও বাঙালির পিছু ছাড়ছে না বৃষ্টি। সপ্তমীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে শনিবার ঠাকুর দেখতে বেরোলে অবশ্যই ব্যাগে রাখতে হবে ছাতা। আজ রাজ্যের কোন জেলায় কেমন আবহাওয়া (West Bengal Weather Update) থাকবে জেনে নিন।
সপ্তমীতে দক্ষিণবঙ্গের আবহাওয়া | (South Bengal Weather)
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এমনকি ভিজতে পারে উত্তরবঙ্গও। তবে কোথাও ভারী বৃষ্টি হবে না। হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রবল বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সপ্তমীর দিন ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? কী বলছে আপডেট, জেনে রাখুন
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকালের দিকে আকাশে মেঘও দেখা যেতে পারে। তবে বিকেলের পর আবহাওয়া পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় কলকাতার একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতার পাশাপাশি এদিন দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমীতে ভিজতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। ফলে আজ ঠাকুর দেখতে বেরোলে ব্যাগে ছাতা রাখা একপ্রকার মাস্ট।
সপ্তমীতে উত্তরবঙ্গের আবহাওয়া | (North Bengal Weather)
আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে। তবে বাকি জেলাগুলিতে ঝড়-জলের সম্ভাবনা বিশেষ নেই। যদিও উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস।

অষ্টমীর আবহাওয়া
প্রথম সপ্তমীতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অল্পবিস্তর বৃষ্টির পূর্বাভাস থাকলেও অষ্টমী থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমী থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমতে পারে।
তবে আবহাওয়ার আপডেট যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। ফলে বাড়ি থেকে বেরনোর আগে অবশ্যই লেটেস্ট আপডেট দেখে নেওয়া উচিত। নাহলে ঠাকুর দেখতে বেরিয়ে সমস্যায় পড়তে হতে পারে।














