কালো হয়ে আসছে আকাশ, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, শনি-রবিবার কেমন থাকবে আবহাওয়া?

Published on:

Published on:

south bengal weather(138)
Follow

বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগেও পিছু ছাড়ছে না বৃষ্টি। একের পর এক নিম্নচাপ, আর তার জেরে ভিজছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরে নতুন করে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আবার, রাজ্যের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এইসবের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

দিনভর কোথাও ভারী, কোথাও হালকা বৃষ্টি চলছেই। আজ শুক্রবারও ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, এদিন ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটারও বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের বাকি অংশেও বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির জেরে নিচু এলাকাগুলি ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। শহর কলকাতাতেও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবারই বৃষ্টির ইতি নয়। শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এই সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে।

south bengal weather(260)

আরও পড়ুন: পুজোর আগে ফের বাড়ছে সোনার দাম! আজকের ২২ ও ২৪ ক্যারেটের নতুন রেট কত হল জেনে নিন

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে। আজও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টি হবে। এছাড়া অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে আগামীকালও একইরকম থাকবে পরিস্থিতি। এরপর শুক্র থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে।