বাংলাহান্ট ডেস্ক: এক নিম্নচাপের ফাঁড়া কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! গত সপ্তাহে নিম্নচাপের প্রভাবে ভিজেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। টানা দুর্যোগের পরিস্থিতি ছিল একাধিক জায়গায়। এবার অবশ্য ধীরে ধীরে সেই অবস্থা বদলেছে। রোদ ঝলমলে আকাশ। বাড়ছে তাপমাত্রাও। এরই মধ্যে ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হতে শুরু করেছে মায়ানমারের উপকূলের কাছে। যা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপ তৈরি হলেও এর প্রত্যক্ষ প্রভাব বাংলার ওপর পড়ার সেভাবে সম্ভাবনা নেই। তবে সমুদ্রে উত্তাল অবস্থার কথা মাথায় রেখে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
আপাতত চলতি সপ্তাহে বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয়ভাবে মেঘ তৈরি হলে সামান্য বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে সেই বৃষ্টি বিচ্ছিন্নই হবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সতর্কতাও জারি নেই।
বুধবার থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ৪ থেকে ৫ দিন ভারী বৃষ্টির সতর্কতা নেই। সুতরাং পুজোর শপিং সেরে নিতে পারেন চুটিয়ে। কলকাতাতেও আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে কোথাও কোথাও। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।

আরও পড়ুন: কৃষক বন্ধু প্রকল্পে কতদিনের মধ্যে ফর্ম জমা করতে হবে? কী কী নথিপত্র লাগছে জানুন
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও পরিস্থিতি শান্ত থাকবে। বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং-এ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই চলেছে। চলতি সপ্তাহে মোটের ওপর একই রকম থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া।













